বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

আল্লাহকে পাওয়ার সহজ উপায়

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৭ Time View

ডেস্ক নিউজ : ইবাদতগুলোর মধ্যে নামাজ, রোজা, হজ, জাকাত, এগুলোর পাশাপাশি মানুষের প্রতি দয়া করার মাধ্যমে মহান আল্লাহর অনুগ্রহ পাওয়া সম্ভব। হাদিসে রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম এমনই ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা ওই ব্যক্তির প্রতি দয়া করে না; যে মানুষের প্রতি দয়া করে না। মানুষের জন্য এ দিকনির্দেশনা অনুসরণ ও অনুকরণেই দ্রুত আল্লাহর অনুগ্রহ পাওয়ার অন্যতম উপায়।

রসুলুল্লাহ সা. বলেছেন, তোমাদের কেউ শুধু তার আমলের মাধ্যমে জান্নাতে প্রবেশ করতে পারবে না। (মুসনাদে আহমাদ ৭৪৭৯) অবশ্যই ইবাদতের পাশাপাশি আল্লাহর দয়া জরুরি। বান্দার জন্য সবচেয়ে বড় পাওয়া হলো আল্লাহ অনুগ্রহ বা দয়া। যে ব্যক্তি আল্লাহর দয়া তথা অনুগ্রহ লাভ করবে, তার দুনিয়া ও পরকাল সফলতায় পরিপূর্ণ হয়ে যাবে।

এ সম্পর্কে হাদিসের একাধিক বর্ণনায় এসেছে- হযরত আয়েশা রা. বর্ণনা করেন একদিন এক বেদুইন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খেদমতে এসে দেখল সাহাবায়ে কেরাম নিজেদের শিশু সন্তানদের চুমু দিয়ে আদর করছেন। তখন সে বলল, তোমরা কি শিশুদের চুম্বন কর? আমরা তো শিশুদের চুম্বন করি না। তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, যদি আল্লাহ তাআলা তোমার অন্তর থেকে স্নেহ-মমতা বের করে দেন তবে আমি কি তা বাধা দিতে সক্ষম হব? (বুখারি, মুসলিম, মিশকাত)

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit