বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫ কোমল পানীয়ের ওপর ‘চিনি কর’ আরোপ করছে জার্মানি অভিষেককে টপকে সাহিবজাদা ফারহানের বিশ্বরেকর্ড

জিরোনাকে গুঁড়িয়ে শীর্ষস্থান পোক্ত করল রিয়াল

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬২ Time View

স্পোর্টস ডেস্ক : লা লিগায় পয়েন্ট টেবিলের সেরা দলের লড়াইয়ে জিরোনার বিপক্ষে জয়ের হাসি হেসে শীর্ষস্থান পোক্ত করেছে রিয়াল মাদ্রিদ। নিজেদের মাঠে জিরোনাকে ৪-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে তারা।

সান্তিয়াগো বের্নাব্যুতে জিরোনা একদমই পাত্তা পায়নি। ম্যাচের ষষ্ঠ মিনিটেই ভিনিসিয়ুসের গোলে এগিয়ে যায় রিয়াল। ফেদে ভালভার্দের পাস থেকে প্রতিপক্ষের দুই ফুটবলারকে কাটিয়ে গোলটি করেন ভিনিসিয়ুস। ৩৫তম মিনিটে গোলের জোগানদাতা হিসেবে আবির্ভূত হন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তার পাস থেকে দারুণ শটে ব্যবধান দ্বিগুণ করেন জুড বেলিংহ্যাম।

বিরতির পরও গোলের চেষ্টায় কোনো কমতি রাখেননি ভিনিসিয়ুস। ৫৪তম মিনিটে দুই ডিফেন্ডারকে কাটিয়ে গোলের জন্য নিচু শট নেন তিনি। কিন্তু তা জিরোনা গোলরক্ষক ঠেকিয়ে দিলেও ফিরতি শটে ঠিকই নিজের দ্বিতীয় গোল আদায় করে নেন বেলিংহ্যাম। ৬১তম মিনিটে ভিনিসিয়ুসের অ্যাসিস্টে এবার দলের চতুর্থ গোলটি করেন স্বদেশি রদ্রিগো। শেষ দিকে ব্যবধান আরও বাড়ানোর সুবর্ণ সুযোগ পেয়েছিল রিয়াল। কিন্তু পেনাল্টি থেকে গোল আদায় করতে পারেননি হোসেলু।

এই জয়ে জিরোনার চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে গেল কার্লো আনচেলত্তির দল। ২৪ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা।

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৪/ দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit