মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির মুখে শেখ হাসিনা ‘বন্দনা’

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৫ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর, মমতা শংকর ও স্বস্তিকা মুখার্জি। 

ঢাকা থেকে কলকাতায় ফিরে প্রধানমন্ত্রীর সঙ্গে কাটানো সেই মুহূর্তের অভিজ্ঞতা শেয়ার করেছেন ওপার বাংলার প্রখ্যাত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। যেখানে স্বস্তিকার মুখে শোনা গেছে শেখ হাসিনা‘বন্দনা’। 

নিজের ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে স্বস্তিকা লিখেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ম্যামের সঙ্গে দেখা করার আমন্ত্রণ ছিল আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। প্রধানমন্ত্রীর সঙ্গে তার বাসভবনে এক ঘণ্টা কাটানো ছিল অত্যন্ত সম্মানের। এতটা সম্মান আগে কখনো পাইনি।

অভিনেত্রী লেখেন, এদিন শর্মিলা ঠাকুর ম্যাম, মমতা শংকর ও ডক্টর সোহিনী ঘোষের মতো ব্যক্তিত্বদের পাশে দাঁড়াতে যেন আমার অস্বস্তি লাগছিল। খুব গর্বও হচ্ছিল।

প্রধানমন্ত্রীর বাসভবনের খাবার ও চায়ের প্রশংসা করে স্বস্তিকা লেখেন, প্রধানমন্ত্রীর বাসভবনে আমরা ঢাকার সবচেয়ে সুন্দর রান্না খেয়েছি। আর খেয়েছি দারুণ একটা চা। যে চা খেয়ে আমি অবাক হয়েছিলাম। কারণ এ রকম চা আমি আগে কোনো দিন খাইনি।

স্বস্তিকা আরও লিখেছেন, প্রধানমন্ত্রীর কথাগুলো ছিল নম্র ও মার্জিত। মনে হচ্ছিল উনি শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, একজন মা। উনি আমাদের সঙ্গে একজন মায়ের মতো কথা বলছিলেন। তার সন্তানদের নিয়েও অনেক গল্প করেছেন। এ সময় মা-বাবাকে খুব মিস করছিলাম। তারা যদি আমাকে আজ এখানে দেখতে পেত, খুব খুশি হতো। এই বিশেষ দিনের অংশ হওয়া, আমার জন্য ছিল খুব আনন্দের।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি (বুধবার) বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারকারা শেখ হাসিনার সঙ্গে চলচ্চিত্র সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বলে নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার। 

স্বস্তিকা, শর্মিলা ছাড়াও এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রধান পৃষ্ঠপোষক শাহরিয়ার আলম ও রেইনবো ফিল্ম সোসাইটির সভাপতি আহমেদ মুজতবা জামাল।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit