মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

শিশুদের এ কী শেখাচ্ছেন নুসরাত? ক্ষেপলেন নেটিজেনরা

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯১ Time View

বিনোদন ডেস্ক : কটাক্ষের শিকার বা সোশ্যাল মিডিয়ায় সমালোচনায় আসা তারকাদের জীবনে নতুন কিছু নয়। এবার নেট ব্যবহারকারীদের সমালোচনার শিকার হয়েছেন কলকাতার অভিনেত্রী নুসরাত জাহান।

হিন্দুস্তান টাইমস বাংলা বলছে, নুসরাত ও যশ দাশগুপ্তের নতুন সিনেমা ‘সেন্টিমেন্টাল’র একটি আইটেম গান হলো ‘বোকা সোডা’। সেই গানে নেচেছেন কলকাতার দুই অভিনয় শিল্পী তৃণা সাহা ও নীল ভট্টাচার্য। নুসরাত কয়েক দিন আগে একটি ভিডিও পোস্ট করেছেন। যে ভিডিওতে দেখা যায়, টেলিভিশনের পর্দায় চলছে ‘বোকা সোডা’ গান আর তাতে তালে তালে নাচছে একটি শিশু।

নুসরাতের বিরুদ্ধে অভিযোগ হলো— ‘নিম্নমানের লিরিকের গান’ দিয়ে শিশুদেরও ‘রুচি খারাপ’ করে তুলছেন এই অভিনেত্রী। 

একজন লিখেছেন, ‘নিজেরা নাচছেন, নাচুন না। একটা শিশুকে এসব শিখিয়ে খারাপ করার মানে কি?’ 

শিশুকে গালাগালি শেখাচ্ছেন, লজ্জা লাগা দরকার, মন্তব্য করেছেন একজন।

আরেকজন বলেছেন, পাবলিক এতটা বোকা নয় যে বোকা সোডা গানটির নাম কেন রাখা হয়েছে যে তারা বুঝবে না। সেই গানে আবার একটা শিশুকে নাচাচ্ছে।”

কেউ আবার বলেছেন, আপনাদেরও তো সন্তান আছে। এটা করতে আপনাদের খারাপ লাগল না?  এই একটা বিচ্ছিরি গানে একটা বাচ্চা নাচ করছে সেটা নিয়ে আপনারা মাতামাতি করছেন? ও তো ছোট, কিন্তু আপনারা তো ছোট না আর!
‘সেন্টিমেন্টাল’ নুসরাত ও যশের প্রযোজনা সংস্থার ‘ওয়াইডি ফিল্মস’র প্রথম সিনেমা। গেল বছর সিনেমাটির শুটিং শুরু হয়। আর মুক্তি পায় চলতি বছর।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit