মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

পাকিস্তানে ‘বন্ধ’ এক্স, পিটিআইর নিন্দা

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের নির্বাচন মানেই নাটকীয়তা। আর সেই নাটকের মধ্যে পড়ে দেশটিতে ‘বন্ধ’ রয়েছে মাইক্রো ব্লগিং সাইট এক্স (সাবেক টুইটার)। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ এ ঘটনাকে ‘লজ্জাজনক’ বলে আখ্যা দিয়েছে।

নির্বাচনের দিন পাকিস্তানে ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। 

দেশটির গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, নির্বাচনের ফলাফল ঘোষণার মধ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহারে সমস্যা দেখা দিয়েছে। আজ শনিবার বৈশ্বিক ইন্টারনেট সেবা পর্যবেক্ষক নেটব্লকস জানিয়েছে, পাকিস্তানে মাইক্রো ব্লগিং সাইট এক্স ব্যবহারকারীরা সমস্যার কথা জানাচ্ছেন।

 

৪৮ ঘণ্টা আগে শেষ হওয়া ভোটের সম্পূর্ণ ফলাফল ঘোষণার আগে এ সমস্যা সৃষ্টি হয়েছে দেশটিতে।

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পাকিস্তান কর্তৃপক্ষের এমন পদক্ষেপের ঘটনায় তীব্র নিন্দা করেছে। 

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এক্স ব্যবহার বিঘ্নিত হওয়ার তীব্র নিন্দা জানিয়েছে। এক পোস্টে পিটিআই বলেছে, এটি খুবই লজ্জাজনক। নির্বাচনের দিন মোবাইল সেবা বন্ধ করা হলো। এবার এক্স ব্লক করে দেওয়া হয়েছে; কারণ, নির্বাচনে কারচুপির কথা প্রকাশ করে দিচ্ছিল পিটিআই।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit