মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

পিএমএল-এন বা পিটিআই কারো সাথেই জোটের ব্যাপারে আনুষ্ঠানিক আলোচনা হয়নি: বিলাওয়াল

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি জানিয়েছেন, তার দলের সাথে জোট গঠনের বিষয়ে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) বা অন্য কোনো দলের সাথেই আনুষ্ঠানিক আলোচনা হয়নি।

তবে বিলাওয়াল মেনে নিয়েছেন, তার দলের পক্ষে এককভাবে সরকার গঠন করা সম্ভব নয়। 

তার বাবা আসিফ আলি জারদারির সাথে পিএমএল-এনের সভাপতি শেহবাজ শরীফের কোনো আলোচনা হয়েছে কিনা এ বিষয়ে প্রশ্ন করা হলে বিলাওয়াল বলেন, ‌‘আমি এ বিষয়ক সভার বিষয়ে নিশ্চিত করার মতো কোনো অবস্থানে নেই। যখন পুরোপুরি ফলাফল সামনে আসবে। সে সময়ই আমরা একটা অবস্থায় আসবো।’

এছাড়া পিটিআইর কোনো প্রার্থীও তার সাথে এককভাবে যোগাযোগ করেনি বলেও নিশ্চিত করেছেন পিপিপি নেতা বিলাওয়াল। তিনি বলেছেন, ‘আমরা কিছু স্বতন্ত্র প্রার্থীর কাছাকাছি আছি, তবে তাদের কেউ পিটিআই সমর্থিত স্বতন্ত্র নয়।’

সূত্র: ডন

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit