মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

এবার জোট গঠনের চেষ্টা করছে ইমরান খানের দল?

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের জাতীয় পরিষদের নির্বাচনের ফলাফলে এককভাবে সবচেয়ে বেশি আসন পাওয়ার পথে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। যদিও দলটির প্রার্থীরা নানা নিষেধাজ্ঞার কারণে দলের নাম ও প্রতীক নিয়ে নির্বাচন করতে পারেননি। তারা নির্বাচন করেছেন স্বতন্ত্র হিসেবে।

কোনো দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি এই নির্বাচনে। তাই সরকার গঠনে জোট গড়তেই হবে। এরইমধ্যে চাউর হয়েছে জোট সরকার গড়তে ঐকমত্যে পৌঁছেছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। যদিও সে কথা শেষ পর্যন্ত পিপিপি নেতা বিলওয়াল ভুট্টো নাকচ করেছেন। দাবি করেছেন, এ বিষয়ে তার সাথে কোনো পক্ষের আলাপই হয়নি।

এবার জানা গেছে এ অবস্থায় নড়েচড়ে বসেছে ইমরান খানের দলও। দলটির অনুমোদিত স্বতন্ত্র প্রার্থীরা অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে জোট গঠনের বিষয়ে আলোচনা করতে একটি বৈঠকের আহ্বান করেছে দলটি।

শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও টিভি। প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহার খান, আসাদ কায়সার, আলী মুহাম্মদ খান এবং অন্যান্যরা এই বৈঠকে যোগ দেবেন যেখানে নতুন কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার গঠন নিয়ে আলোচনা করা হবে।

ব্যারিস্টার গোহার আলী খান বলেছিলেন, “আমরা পিপিপি এবং পিএমএল-এনের সাথে জোট সরকার গঠন করতে চাই না। আমরা কেন্দ্র এবং পাঞ্জাবে সরকার গঠন করব।”

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit