মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

পিপিপিকে ছাড়া পাকিস্তানে নতুন সরকার গঠন সম্ভব নয় : বিলাওয়াল ভুট্টো

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নিজের দল পাকিস্তান পিপল’স পার্টি ছাড়া কোনো দলই সরকার গঠন করতে পারবে বলে মন্তব্য করেছেন দলপ্রধান বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি বলেন, পিপিপিকে ছাড়া পাকিস্তানে নতুন সরকার গঠন সম্ভব নয়। কেন্দ্রে হোক, পাঞ্জাবে হোক আর বেলুচিস্তানেই হোক, সব জায়গায়ই পিপিপিকে দরকার হবে। শনিবার জিও নিউজকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বিলাওয়াল।

বৃহস্পতিবার পাকিস্তানে সাধারণ নির্বাচনের ৪৮ ঘণ্টা পার হয়ে গেলেও পুরোপুরি ফল ঘোষণা করতে পারেনি দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। ২৬৫টি আসনের মধ্যে এখন পর্যন্ত ২৫৫টি আসনের ফল ঘোষণা করা হয়েছে। 
 
নির্বাচনে কারাবন্দি নেতা ইমরান খানের পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা বাজিমাত করেছেন। ইসিপির তথ্য অনুযায়ী, এর মধ্যে পিটিআই পেয়েছে ১০০টি। নওয়াজ শরিফে পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) ৭২টি, পাকিস্তান পিপল’স পার্টি (পিপিপি) ৫৪টি এবং অন্যান্য ২৯টি।
 
ভোট গ্রহণ শেষ হওয়ার পর ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও ১০টি আসনের ফলাফল ঘোষণা বাকি রয়েছে। ফলে এ নিয়ে পিটিআই নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে। তারা এরই মধ্যে প্রতিবাদ-বিক্ষোভ শুরু করেছেন।
 
ইসিপির ফল অনুযায়ী নির্বাচনে কোনো দলই কাঙিক্ষত সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তবে পিটিআই দাবি করেছে, তারা আসলে ১৭০টি আসন জিতেছে। কিন্তু অনেক আসনে পিটিআই সমর্থিত প্রার্থীদের ‘পরাজিত’ হিসেবে দেখানো হয়েছে।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit