মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

সরকার গঠনে পিটিআইকে আমন্ত্রণ জানাবেন প্রেসিডেন্ট, দাবি গহর খানের

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জেলবন্দী ইমরান খানের দল তেহরিক-ই-পাকিস্তান (পিটিআই) এর বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান দাবি করেছেন, সরকার গঠনে পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভী তাদের দল পিটিআইকে আমন্ত্রণ জানাবে। জাতীয় পরিষদের নির্বাচনে তারাই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন- তাই সংবিধান অনুযায়ী তাদের সরকার গঠনের আমন্ত্রণ জানানো হবে। খবর জিও নিউজের

শনিবার পাকিস্তানি গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। গহর বলেন, আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমরা আইন ও সংবিধান অনুযায়ী কর্মকাণ্ড পরিচালনা করব এবং সরকার গঠন করব। কারো সঙ্গে আমাদের ঝগড়া নেই। একইসঙ্গে পিটিআইকে সরকার গঠনে যেন কোনো ধরনের বাধা প্রদান না করা হয় সেটি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ব্যারিস্টার গহর। 

তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থীরা তাদের সঙ্গে যোগাযোগ করছেন। এসব প্রার্থী পিটিআইয়ের প্রতি অনুগত ছিল এবং থাকবে। এছাড়া নিজেদের স্বাধীন সরকার গঠনের কথাও জানিয়েছেন তিনি। গহর বলেন, সংরক্ষিত আসন নিয়ে তারা খুব দ্রুতই সিদ্ধান্ত নেবেন এবং তারা কোন দলে যোগ দেবে সেটিও ঠিক করা হবে। এছাড়া যেসব আসনে এখনো ফলাফল ঘোষণা করা হয়নি; সেসব আসনে শান্তিপ্রিয় কর্মসূচি পালন করা হবে।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit