মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

স্ত্রীর পক্ষ নিয়ে বাবার উপর ক্ষুব্ধ জাদেজা

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭১ Time View

স্পোর্টস ডেস্ক : ভারতের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা একটি গুজরাটি দৈনিককে দেওয়া সাম্প্রতিক সাক্ষাত্কারে বাবাকে ‘ননসেন্স’ বলে অভিহিত করেছেন। 

১৫ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এই তারকা বলেন, আমার স্ত্রী রিভাবার ভাবমূর্তি নষ্ট করার জন্য এমনটি বলা হচ্ছে। 

রবিন্দ্র জাদেজা বলেন, ‘আমার বাবার এমন মন্তব্য পুরোপুরি মিথ্যা। এগুলো এক পাক্ষিক মন্তব্য। যেভাবে আমার স্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে, সেটা সঠিক নয়। আমিও অনেক কিছু বলতে পারি। তবে সেটা প্রকাশ্যে বলা ঠিক হবে না।’

জাদেজার বাবা অনিরুদ্ধ সিং জাদেজা সম্প্রতি এক সাক্ষাতকারে বলেন, একটা সত্যি কথা বলব? আমার সঙ্গে একদমই রবীন্দ্র রাজেদা ও তার বউয়ের সঙ্গে কোনও সম্পর্ক নেই। ওরা আমার খোঁজ খবর রাখে না। আমিও ওদের খুঁজি না। বিয়ের দুই-তিন মাস পর থেকেই জাদেজা আমার খোঁজ নেয় না। 

ভারতীয় তারকা অলরাউন্ডারের বাবা আরও বলেন, ‘আমি এখন জামনগরে একা থাকি। রবীন্দ্র জাদেজা বউ নিয়ে আলাদা এক বাংলোয় থাকে। একই শহরে আমরা থাকি। তবে আমাদের দেখা সাক্ষাৎ হয় না। জানি না বউ ওকে কী জাদু করেছে।’

জাদেজার বাবার বড় অভিযোগ, ‘ও আমার সন্তান। এটাই হৃদয়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। ওকে যদি বিয়ে না করাতাম ভালো হতো। ও ক্রিকেটার না হলেই ভালো হতো। তাহলে আমাদের এত সমস্যার মুখোমুখি হতে হতো না।’

তিনি আরও বলেন, ‘বিয়ের কয়েকদিন পর জাদেজার স্ত্রী আমার সব সম্পত্তি নিজের নামে লিখে দিতে বলে। পরিবারে অশান্তি লাগিয়েছে ও। এই পরিবারের সঙ্গে থাকতে চায়নি রিভাবা। নিজের মত থাকতে চেয়েছে। পরিবারের কারোর সঙ্গে ওদের কোনো সম্পর্ক নেই। পুরোটাই বিদ্বেষ থেকে হয়েছে। কোনও বিষয় আড়াল করতে চাই না। পাঁচ বছর হলো নিজের নাতনির মুখও দেখিনি।’

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit