মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

ভোটের ফলাফলে কারচুপি করতেই ফল ঘোষণায় বিলম্ব : পিটিআই

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‍ পাকিস্তানে ভোটের প্রায় ৪৮ ঘণ্টা হতে চলেছে। দীর্ঘ এই সময় পেরিয়ে গেলেও পূর্ণ ফল ঘোষণা করতে পারেনি দেশটির নির্বাচন কমিশন। বলা হয়েছে, মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট অফ থাকায় ভোটের ফল প্রকাশে এই ধীর গতি। যদিও এই বিলম্ব করাকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের জয়ী আসনে স্পষ্ট কারচুপির প্রচেষ্টা বলে মন্তব্য করেছেন দলটির বর্তমান চেয়ারম্যান গোহর খান। খবর ডনের

শনিবার গণমাধ্যমকে গোহর খান বলেন, ‘পিটিআই-এর জয়ী আসনগুলোকে পরাজয়ে রূপ দেওয়ার একটি দৃশ্যত প্রচেষ্টা ছিল। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের আহ্বানে ৮ ফেব্রুয়ারি মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার অধিকার কাজে লাগিয়েছে।’ তিনি আরও বলেন, ভোটের পরের দিন দুপুর ২টার মধ্যে ফল ঘোষণা করা এবং বিলম্ব হলে কারণ ব্যাখ্যা করা ইসিপির ‘সাংবিধানিক ও আইনগত দায়িত্ব’।

বিবিসি জানিয়েছে, পাকিস্তানের সাধারণ নির্বাচনের মোট আসন সংখ্যা ২৬৬টি (একটি স্থগিত)। এর মাঝে ২৫০টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। তাতে দেখা গেছে, ইমরান খানের দল পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরাই স্পষ্ট ব্যবধানে এগিয়ে। চূড়ান্ত ফলাফল এখনও প্রকাশ না হলেও প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, কোনও দলই এই নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয় লাভ করেনি।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit