মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

প্রার্থী বাছাই পর্ব: নেভাডায় ট্রাম্পের জয়

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‍ সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দলীয় প্রার্থী বাছাই নির্বাচনে নেভাডা ককাসে জয় পেয়েছেন। ককাসের রিপাবলিকান পার্টির ২৬ জন প্রতিনিধি প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় পদপ্রার্থী হিসেবে ট্রাম্পকেই চান। 

নেভাডা ককাসে জয়ের পর লাস ভেগাসে সমর্থকদের সামনে বক্তৃতায় তিনি বলেছেন, এই প্রদেশে আমরা জয় পেলে নভেম্বরের নির্বাচনে খুব সহজেই জয় পাব।

নেভাডার ককাসের এই প্রার্থী বাছাইয়ে অংশ নেননি আরেক রিপাবলিকান প্রার্থী নিকি হ্যালি। তবে এই নির্বাচনে তিনি ট্রাম্পের বিরুদ্ধে কারচুপির অভিযোগ এনেছেন।

আগামী ২৪ ফেব্রুয়ারি নিকির নিজের কেন্দ্র সাউথ ক্যারোলাইনায় প্রাথমিক নির্বাচন রয়েছে। এক সময়ে সেখানকার গভর্নর ছিলেন নিকি। তবে সেখানেও এখন নিকির চেয়ে ট্রাম্প জনপ্রিয়তায় এগিয়ে বলে এক সমীক্ষায় উঠে এসেছে।

আগামী নভেম্বরে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে কয়েক মাস ধরে চলে প্রাথমিক নির্বাচনী পর্ব। কয়েক সপ্তাহ আগে আইওয়া এবং নিউ হ্যাম্পশায়ার প্রদেশে রিপাবলিকান পদপ্রার্থী বাছাইয়েও জয় পেয়েছিলেন ট্রাম্প।  

এর মধ্যেই প্রেসিডেন্টের দৌড় থেকে নিজেদের নাম প্রত্যাহার করেছেন ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান নেতা বিবেক রামস্বামী এবং ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। ফলে নভেম্বরের নির্বাচনে রিপবালিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে ট্রাম্পের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে শুধু রয়েছেন আর এক ভারতীয় বংশোদ্ভূত নেত্রী নিকি হ্যালি।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit