মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

রুশ ড্রোন হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ৭

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‍ ‍ইউক্রেনের পূর্বাঞ্চলীয় খারকিভ শহরে রাশিয়ার ড্রোন হামলায় তিন শিশুসহ সাতজন নিহত হয়েছে। আঞ্চলিক গভর্নর ওলেগ সিনেগুবোভ এ তথ্য নিশ্চিত করেছেন। 

সামাজিক নেটওয়ার্ক টেলিগ্রামের এক পোস্টে তিনি বলেন, দুর্ভাগ্যবশত খারকিভে দখলদারদের হামলায় সাতজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে তিনজনই শিশু, যাদের বয়স ৭ এবং ৪ বছর। অপর এক শিশুর বয়স মাত্র ছয় মাস।

এর আগে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ-নিয়ন্ত্রিত লিসিচানস্ক শহরের একটি বেকারিতে হামলার ঘটনায় কমপক্ষে ২৮ জনের মৃত্যু হয়। হামলার শিকার ওই ভবনটিতে একটি রেস্টুরেন্টও রয়েছে। রুশ কর্মকর্তারা জানান, সেখানে হামলার ঘটনায় নারী, শিশুসহ বেশ কয়েকজন প্রাণ হারান।

এর আগে ইউক্রেনের মধ্যাঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল বিদ্যুৎ অবকাঠামো। এতে ইউক্রেনের হাজার হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

সে সময় ইউক্রেনের বিমানবাহিনী জানায়, অন্তত ২৪টি ইরানি দিয়ে ড্রোন হামলা চালিয়েছে মস্কো। এসব হামলায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের অবকঠামোগুলো। সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit