বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া ট্রাম্পের কঠোর সমালোচনায় পোপ লিও, ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইরান যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ প্রধানমন্ত্রীর আরও দুই বিশেষ সহকারী নিয়োগ কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ পেনাল্টিতে গোল না হলে ফল ভিন্ন হত: অর্পিতা বিশ্বাস

সড়কে ভেঙে পড়ল প্লেন, নিহত ২

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‍ আমেরিকার মহাসড়কে জরুরি অবতরণের সময় ব্যক্তিগত একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এতে দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

শুক্রবার বিকালে দেশটির দক্ষিণ-পশ্চিম ফ্লোরিডার একটি মহাসড়কে প্লেনটি আছড়ে পড়ে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্লেনটি বিধ্বস্ত হাওয়ার পর কালো ধোঁয়ায় ছেয়ে যায় আশেপাশের এলাকা। এসময় দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হলে যান চলাচল ব্যাহত হয়। স্থানীয় কোলিয়ার কাউন্টির পাইন রিজ রোডে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার বিকালে জরুরি অবতরণের সময় প্লেনটি মহাসড়কে থাকা একটি গাড়ির ওপর আছড়ে পড়ে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের একজন জানান, প্লেনটি বিধ্বস্ত হওয়ার আগে তাদের মাথার মাত্র কয়েক ইঞ্চি ওপর দিয়ে মাটির দিকে নেমে আসছিল। এরপর মুহূর্তের মধ্যে বিকট শব্দ হয় এবং আগুন জ্বলতে দেখা যায়।

অন্যদিকে, ন্যাপলস বিমানবন্দর কর্তৃপক্ষের মুখপাত্র রবিন কিং জানিংয়েছেন, শুক্রবার দুপুরে ব্যক্তিগত প্লেনটি ওহিও স্টেট ইউনিভার্সিটির বিমানবন্দর থেকে নেপলসের দিকে যাওয়ার পথে ইঞ্জিন বিকল হয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

বিধ্বস্ত হওয়ার সময় প্লেনটিতে পাঁচজন ভ্রমণ করছিলেন বলে জানিয়েছেন প্রাদেশিক বেসামরিক প্লেন কর্তৃপক্ষ। পরে উদ্ধারকর্মীরা জীবিত তিনজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন। সূত্র: সিএনএনদ্য গার্ডিয়ান

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit