মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

গাজা যুদ্ধ নিয়ে যে হতাশা ব্যক্ত করলেন জাতিসংঘ মহাসচিব

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‍ফিলিস্তিনের গাজায় যুদ্ধ এবং সেখানকার মানুষের কষ্টের অবসান ঘটাতে না পারায় গভীর দুঃখ ও হতাশা প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

একই সঙ্গে এক্ষেত্রে বিশ্ব ব্যর্থ হয়েছে বলেও স্বীকার করে তিনি বলেন, যুদ্ধ বন্ধ করার ক্ষমতা আমার কাছে নেই। 

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘আরব নিউজ’কে দেওয়া এক সাক্ষাৎকারে জাতিসংঘ মহাসচিব এসব কথা বলেন। 

আন্তোনিও গুতেরেস বলেছেন, “আমার সবচেয়ে বড় হতাশা হল— এত বড় পরিসরে দুর্ভোগ দেখেও এটিকে থামানোর ক্ষমতা আমার নেই। কিন্তু এটাই বাস্তবতা। এটি বন্ধ করার ক্ষমতা আমার নেই।”

এ সময় তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, “অন্তত মানুষের জন্য আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনকে মানতে বাধ্য করতে আমরা ব্যর্থ হয়েছি।”

জাতিসংঘ মহাসচিব বলেন, “আমি আমার আওয়াজ তুলতে পারি এবং আমি তা করিও। আমি মাঝে মাঝে ঐকমত্য তৈরির চেষ্টা করতে পারি, কিন্তু বাকি সবাইকেও তো ঐকমত্যে যোগ দিতে হবে। আমার সবচেয়ে বড় হতাশা হল— এ সংঘাতের অবসান ঘটাতে বা অন্ততপক্ষে মানুষের জন্য আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক মানবিক আইনকে সম্মান করতে বাধ্য করার ক্ষমতা না থাকা।”

এর আগে, গত জানুয়ারি মাসের ২৩ তারিখে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ভিত্তিতে ‘দ্বি-রাষ্ট্র সমাধান’ ইসরায়েলের দিক থেকে প্রত্যাখ্যান করাকে অগ্রহণযোগ্য হিসেবে আখ্যা দেন জাতিসংঘ মহাসচিব। এর ফলে গাজায় সংঘাত দীর্ঘায়িত হবে বলে মন্তব্য করেছেন তিনি।

গুতেরেস বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে অস্বীকার করা কেবল উগ্রপন্থীদের উৎসাহিত করবে এবং সংঘাতকে অনির্দিষ্টকালের জন্য প্রসারিত করবে।

তিনি বলেন, “ইসরায়েলি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে গত সপ্তাহে ‘দ্বি’রাষ্ট্র সমাধান’ যেভাবে স্পষ্ট করে বারবার প্রত্যাখ্যান করা হয়েছে, তা অগ্রহণযোগ্য।” 

তিনি বলেন, “এ প্রত্যাখ্যান এবং ফিলিস্তিনি জনগণের রাষ্ট্রের অধিকার অস্বীকার করা অনির্দিষ্টকালের জন্য একটি সংঘাতকে দীর্ঘায়িত করবে। এই সংঘাত বিশ্বশান্তি ও নিরাপত্তার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।” সূত্র: আরব নিউজ

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit