মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

আজ থেকে কমতে পারে শীত

Reporter Name
  • Update Time : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯২ Time View

ডেস্ক নিউজ :  সাধারণত জানুয়ারি মাসে দেশে সবচেয়ে বেশি শীত অনুভূত হয়। কিন্তু এবার ফেব্রুয়ারির ১০ তারিখ হয়ে গেলেও দেশের অনেক এলাকায় শীতের তীব্রতা কমছে না। আবহাওয়া অধিদপ্তর বলছে, এখন দেশের ১৯ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মাসের বাকি সময়টাতেও কমবেশি শীতের অনুভূতি থাকবে।

আজ শনিবার থেকে দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা বাড়বে। একই সঙ্গে শৈত্যপ্রবাহের আওতাধীন এলাকাও কমে আসবে। ফলে শীতের অনুভূতি কিছুটা কমবে। তবে দু–একটা জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলার পাশাপাশি কিশোরগঞ্জ, মৌলভীবাজার ও চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

এ বিষয়ে আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, কোনো অঞ্চলের বড় অংশজুড়ে শৈত্যপ্রবাহ বয়ে গেলে, পুরো অঞ্চলেই শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে ধরে নেওয়া হয়। আর রংপুর ও বগুড়া শহরে তাপমাত্রা একটু বেশি থাকলেও শহরের বাইরের চিত্র ভিন্ন। সেখানে তাপমাত্রা কম। সে জন্য এসব অঞ্চলকেও শৈত্যপ্রবাহের আওতায় নিয়ে আসা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, এবার ডিসেম্বরে সারা দেশেই শীতের তীব্রতা তুলনামূলক কম ছিল। ডিসেম্বরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াসের মতো বেশি ছিল। কিন্তু জানুয়ারির শুরু থেকেই শীতের তীব্রতা বাড়তে থাকে। জানুয়ারি মাসের গড় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস কম ছিল। এ ছাড়া গত মাসে দেশের বিভিন্ন এলাকায় মোট চার দফায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেছে। এমনকি দেশের প্রায় অর্ধেক এলাকায় একসঙ্গেও শৈত্যপ্রবাহ ছিল কয়েক দিন।

চলতি ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ (গত বৃহস্পতিবার) থেকে আবার শৈত্যপ্রবাহ বইছে দেশের ১৯ জেলায়। শৈত্যপ্রবাহ বয়ে যাওয়া অঞ্চলগুলো ছাড়া দেশের অন্য এলাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এর মধ্যে ঢাকায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

কিউএনবি/অনিমা/১০ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit