শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম
হাসিনাকে ঘিরে টানাপোড়েন, তবুও কেন তারেক রহমানকে দিল্লিতে নিতে আগ্রহী ভারত তিব্বত সীমান্তে বাঁধে ভাঙন নতুন করে বন্যার শঙ্কায় নেপালে সতর্কতা জারি ‘পিংক বাসে’ উঠে যে অভিজ্ঞতার কথা জানালেন পিয়া জান্নাতুল নতুন জুটি ও সিক্যুয়েল নিয়ে ফিরছেন ইয়ুমনা জায়েদি সিলেট বিভাগ জুড়ে ভয়াবহ বিস্তারের রূপ নিয়েছের মাদক, অভিযান অব্যাহত গবেষণাক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ঢাবি’র ৬২ জন গবেষককে সম্মাননা প্রদান আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষ, মা-ছেলে গুলিবিদ্ধ মার্তিনেজকে ‘পানির দামে’ পেয়ে গেল চেলসি রোহিঙ্গাদের ফেরার পথ বন্ধ, ন্যায়বিচার কি অর্থহীন হয়ে যাবে? স্বেচ্ছায় নিজ দেশে ফিরছে মালয়েশিয়ায় থাকা ৫ হাজার রোহিঙ্গা

ফলাফলে পিছিয়ে থাকা সত্ত্বেও ‘বিজয়ীর ভাষণ’ দিলেন নওয়াজ শরিফ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : এখন পর্যন্ত ঘোষিত আনুষ্ঠানিক ফলাফলে পিছিয়ে থাকা সত্ত্বেও পিএমএল-এনকে বৃহত্তম দল বলে মন্তব্য করেছেন নওয়াজ শরিফ।

লাহোরে পিএমএলএনের কেন্দ্রীয় সচিবালয়ে বিজয়ী ভাষণে এই দাবি করেন নওয়াজ শরিফ। 

ভাষণে পিএমএল-এন এর এই নেতা স্বীকার করেছেন, তার দলের সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা নেই।

নওয়াজ শরিফ বলেন, তিনি অন্যান্য দলের নেতাদের একটি জোট সরকার নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানাবেন। তিনি বলেন, পাকিস্তানকে ‘পরিবর্তন’ করতে অন্য দলগুলোর সঙ্গে মিলেমিশে একসঙ্গে বসতে চান তিনি।

শরিফ আরও বলেন, তিনি অন্যান্য রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীদের প্রাপ্ত ম্যান্ডেটকে সম্মান করেন।

নওয়াজ শরিফ বলেন, নির্বাচনের পর সবচেয়ে বড় দল পিএমএলএন। আমরা দেশকে কঠিন সময় থেকে বের করে এনেছি এবং আবারও করব। সব দলের একত্রিত হয়ে সরকার গঠন করা উচিত এবং আমরা পাকিস্তানকে এই সংকট থেকে বেরিয়ে আসতে আমাদের সঙ্গে বসার জন্য তাদের আমন্ত্রণ জানাচ্ছি। 

এখন পর্যন্ত ২২২টি আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ইমরান খান সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছে ৯০ টি আসন। পিএমএল-এন পেয়েছে ৬৪টি এবং পিপিপি পেয়েছে ৫০টি আসন। একক দল হিসেবে সরকার গঠন করতে প্রয়োজন ১৩৪টি আসন। সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/০৯ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit