রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনাম
এবারের ঈদযাত্রায় ৪০২ জনের প্রাণহানি, আহত ১২৯৪: যাত্রী কল্যাণ সমিতি রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক : অ্যাটর্নি জেনারেল গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী সোহেলকে ৫ লাখ, স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা, পাবেন রামিসার ওয়ারিশরা গণ-অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেবে সরকার রামিসাকে হত্যার আগে ধর্ষণ ও জখমের প্রমাণ মিলেছে : বিচারক রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল-স্বপ্নার ফাঁসির রায় রামিসা হত্যা মামলার রায় পড়া শুরু রামিসা হত্যা মামলার রায় ঘিরে আদালত প্রাঙ্গণে কড়া নিরাপত্তা জোরদার তিন দিনের সফরে রাশিয়া গে‌লেন পররাষ্ট্রমন্ত্রী

১৫ বছরের অন্যায়-অপরাধের জবাব দিতে হবে : মান্না

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৭ Time View

ডেস্ক নিউজ : নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ১৫ বছরে আপনারা যত অন্যায়, অপরাধ করেছেন সবকিছুর জবাব দিতে হবে। তারা (আওয়ামী লীগ) খালেদ জিয়া, মির্জা ফখরুলের বিরুদ্ধে ১০ থেকে ২০টা করে মামলা দেয়। আমরা যদি ক্ষমতায় গিয়ে তাদের বিরুদ্ধে মামলা দিতে থাকি, তা একটি ডিকশনারি সমান হয়ে যাবে। দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার অপরাধে মামলা হবে।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে তৃণমূল নাগরিক আন্দোলন আয়োজিত এক উন্মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। মান্না বলেন, ‘আমেরিকা বাংলাদেশে সবচাইতে বেশি টাকা বিনিয়োগ করেছে। তারাও বলেছে এ নির্বাচন সুষ্ঠু হয়নি, কিন্তু টাকা পায় বলেই শুধু সম্পর্ক টিকিয়ে রেখেছে। তার মানে এ না যে এটা স্বীকৃতি দিয়েছে।’

তিনি বলেন, ‘কোনো একভাবে বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত যে আওয়ামী লীগ স্বাধীনতার নেতৃত্ব দিয়েছিল। কোনো একভাবে বলার কারণ হলো- আওয়ামী লীগের কেন্দ্রীয় লোকজন কোনো আন্দোলন করেননি। পাকিস্তানিদের বিরুদ্ধে দেশের মানুষ যখন সোচ্চার হয়ে উঠেছিল, সেসময় তার নেতৃত্বে দাঁড়িয়ে গিয়েছিল আওয়ামী লীগ।’

তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মুহাম্মদ মফিজুর রহমান লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহাবুব উদ্দিন খোকনসহ অনেকে উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৯ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit