বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া ট্রাম্পের কঠোর সমালোচনায় পোপ লিও, ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইরান যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ প্রধানমন্ত্রীর আরও দুই বিশেষ সহকারী নিয়োগ কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ পেনাল্টিতে গোল না হলে ফল ভিন্ন হত: অর্পিতা বিশ্বাস অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের সরকারি দফতরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা জরুরি: কৃষিমন্ত্রী জৈব পদ্ধতিতে লটকন চাষে সফল উদ্যোক্তা, বাড়ছে কৃষকের আগ্রহ চীনে ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে সিলেটের আনোয়ার হোসেনের কৃতিত্ব

কোনো দলের সঙ্গে জোট করবে না পিটিআই

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে। তার দলের সমর্থিত প্রার্থীরা স্বতন্ত্র হয়ে লড়ছেন নির্বাচনে। ইতোমধ্যে বেশ কয়েকটি আসনে জয়ী হয়েছেন ইমরানপন্থী নেতারা। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ও পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) সঙ্গে জোট গঠন করবে না তারা। খবর জিও নিউজের

পিটিআই নেতা ব্যারিস্টার গহর জিও নিউজকে বলেন, আমরা পিপিপি বা পিএমএল-এনের সঙ্গে যোগাযোগ করছি না।

তিনি দাবি করেন, পিটিআই জাতীয় পরিষদের ১৫০টি আসনে জয়লাভ করার পথে রয়েছে এবং কেন্দ্রে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক (১৬৯) আসন অর্জন করতে পারবে।

জিও নিউজের অনানুষ্ঠানিক ফলাফলে বলা হচ্ছে, মোট ১৬৫ আসনের মধ্যে ৭৮ আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা, পিএমএল-এন পেয়েছে ৪৮টি আসনে এবং পিপিপি জয় পেয়েছে ৩৭টি আসনে।

প্রসঙ্গত, পাকিস্তানের জাতীয় পরিষদে মোট আসন ৩৩৬টি। এর মধ্যে ২৬৬ আসনে সরাসরি ভোট হয়। আর ৭০টি আসন সংরক্ষিত। এর মধ্যে ৬০টি আসন নারীদের ও ১০টি আসন অমুসলিম প্রার্থীদের জন্য সংরক্ষিত।

সরকার গঠন করতে কোনও দল বা জোটকে কমপক্ষে ১৬৯টি আসনে জয় নিশ্চিত করতে হবে।

কিউএনবি/অনিমা/০৯ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit