বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম
বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া ট্রাম্পের কঠোর সমালোচনায় পোপ লিও, ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইরান যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ প্রধানমন্ত্রীর আরও দুই বিশেষ সহকারী নিয়োগ কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ পেনাল্টিতে গোল না হলে ফল ভিন্ন হত: অর্পিতা বিশ্বাস অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান চীনের সরকারি দফতরে কর্মরতদের নিয়ম-শৃঙ্খলা মেনে চলা জরুরি: কৃষিমন্ত্রী জৈব পদ্ধতিতে লটকন চাষে সফল উদ্যোক্তা, বাড়ছে কৃষকের আগ্রহ চীনে ১০ম ওয়ার্ল্ড জুনিয়র উশু চ্যাম্পিয়নশিপে সিলেটের আনোয়ার হোসেনের কৃতিত্ব

কাকে নিয়ে সমুদ্রসৈকতে মিমি?

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮০ Time View

বিনোদন ডেস্ক : কলকাতার অভিনেত্রী মিমি চক্রবর্তীর আন্দামানে ঘুরার নানান মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে এসেছে। তবে বেড়াতে কি মিমি একাই গেছেন? নাকি অন্য কেউ তার সঙ্গে গেছেন। মিমির ইনস্টাস্টোরিতে চোখ রেখেই একঝলক দেখা মিলেছে তার পুরুষ সঙ্গীর। কে তিনি? এ নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। 

এদিকে আবার সামনেই লোকসভা নির্বাচন। টালিপাড়ার আরও দুই অভিনেতা সাংসদ নুসরাত জাহান, আর দেব ওরফে দীপক অধিকারী যখন সংসদে ছিলেন, মিমি চক্রবর্তী তখন সমুদ্রসৈকতে। কোথায় বেড়াতে গেছেন, তা মিমি এক্কেবারেই নিজের মুখে খোলাসা করেননি। তবে সোশ্যাল মিডিয়ায় সমুদ্রসৈকত থেকে একাধিক ছবি ও ভিডিও পোস্ট করেছেন অভিনেত্রী। 

টালিপাড়ায় গুঞ্জন উঠেছে, মিমি আন্দামানে বেড়াতে গেছেন। এদিকে সৈকতে দাঁড়িয়ে হলুদ মনোকিনি পরে, ভেজা চুলে একাধিক ছবি পোস্ট করেছেন মিমি। আবার কখনো তাকে কালোর ওপর সাদা স্ট্রাইপ মনোকিনিতেও দেখা গেছে।

কখনো হলুদ স্লিভলেস টি-শার্ট আর জিন্সের শর্টস পরে, টুপি মাথায় বিড়াল কোলে ছবি পোস্ট করেছেন। সৈকতে বেশ কিছু কয়েকটা কুকুরের সঙ্গেও ছবি পোস্ট করতে দেখা গেছে পশুপ্রেমী সাংসদ এ অভিনেত্রীকে। এদিকে টালিপাড়ার আরও এক অভিনেতার ইনস্টাস্টোরি থেকে জানা যাচ্ছে, তিনিই আসলে মিমির ঠিক পেছনে দাঁড়িয়ে থাকা ওই পুরুষ বন্ধুটি। ইনি আর কেউ নন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়। 

রাজ চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের পর টালিপাড়ার মিমির আর সেভাবে কোনো বিশেষ পুরুষ বন্ধু নেই। বহুদিন ধরেই মিমি চক্রবর্তী ‘সিঙ্গল’। এমনকি টালিপাড়ার কোনো পার্টি বা ইভেন্টেও মিমিকে সেভাবে উপস্থিত থাকতে দেখা যায় না। ববং সময় পেলে বাবা-মা কিংবা পোষ্যদের সঙ্গে সময় কাটাতে ভালোসেন মিমি। তবে অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে তার যে বন্ধুত্ব রয়েছে, তা বুঝতে এই ছবিগুলোই যথেষ্ট। 

 

 

কিউএনবি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit