ডেস্ক নিউজ : টেকসই, প্রযুক্তি নির্ভর এবং জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিটিআরসিকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংসদ ভবনস্থ প্রধানমন্ত্রীর অফিসে বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহম্মেদকে এই দিকনির্দেশনা দেন তিনি।
এসময় বিটিআরসির চেয়ারম্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কমিশনের গৃহীত কার্যক্রম তুলে ধরেন। প্রধানমন্ত্রী টেকসই, প্রযুক্তি নির্ভর এবং জ্ঞানভিত্তিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিটিআরসিকে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
কিউএনবি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১:৪৫