বিনোদন ডেস্ক : ২০০৪ সালে মুক্তি পেয়েছিল ‘ম্যায় হু না’ সিনেমা। এই ছবিতে শাহরুখ খানের সঙ্গে কাজ করে নায়িকা হিসাবে প্রচারের আলোয় আসেন সুস্মিতা সেন। ‘ম্যায় হু না’ মুক্তির পর কেটে গেছে ২০ বছর।
সেই স্মৃতিতে ডুব দিয়ে সুস্মিতা বলেন, ‘দিলবার গানের শুটিংয়ের সময় ফারহা আমাকে বলেছিল, আমি সিনেমা বানালে তুমি অভিনয় করবে? আমি হ্যাঁ বলেছিলাম। তার পর অনেক বছর পর ফারহা আমাকে ওর প্রথম ছবি ‘ম্যায় হুঁ না’-তে অভিনয় করার জন্য প্রস্তাব দেয়। আমি ফারহাকে বলেছিলাম, আমায় কোথায় সই করতে হবে বলো?’
ফারহার ওপর সুস্মিতার এতটাই ভরসা ছিল যে, সিনেমার হিরো কে, কোথায় শুটিং হবে কিছুই জানতে চাননি। নির্দিষ্ট দিনে সেটে পৌঁছে যান সুস্মিতা। পরিচালক তখন অন্য ঘরে ছিলেন। ফারহাকে খুঁজতে খুঁজতে পাশের ঘরে যেতেই আঁতকে উঠেছিলেন সুস্মিতা। সোফার ওপর বসেছিলেন শাহরুখ খান।
সুস্মিতা নাকি ‘কিং খান’-এর সামনেই ফারহাকে জিজ্ঞেস করেছিলেন, ‘ফারহা, শাহরুখ খান এখানে কেন?’ ফারহা হাসতে হাসতে নাকি বলেছিলেন, ‘সারপ্রাইজ় ছিল তোমার জন্য। সেই জন্য আগে থেকে কিছু জানাইনি।’
কিউএনবি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১:৩৩