বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

জেলে বসেই নিজেকে জয়ী ঘোষণা করলেন ইমরান খান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোট গণনা চলছে। এখন পর্যন্ত খুব বেশি আসনের ফলাফল পাওয়া না গেলেও, এরইমধ্যে জেল থেকে নিজেকে জয়ী ঘোষণা করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খান।

শুক্রবার (৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এমনটাই দাবি করেছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘যার সময় এসেছে তাকে কোনো শক্তি পরাজিত করতে পারে না। জনগণের স্বপ্ন ক্ষুণ্ন করার জন্য প্রতিটি সম্ভাব্য পদ্ধতি অবলম্বন করা সত্ত্বেও, আমাদের জনগণ আজ ভোটের মাধ্যমে কথা বলেছে।’

ইমরান খান চলমান ভোট গণনার একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যায়, বেসরকারি হিসাবে পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা ১২৫ আসনে, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ৪৪ আসনে, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ২৮ আসনে, এমকিউএম ৯ আসনে এবং জেইউআই ৪ আসনে জয়ী হয়েছে।

এদিকে পাকিস্তানের আরেক সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এন এর প্রধান নেতা নওয়াজ শরিফ ইতিমধ্যে স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হয়েছেন। তিনি এবার দুইটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যটির ফলাফল এখনো প্রকাশিত হয়নি।

উল্লেখ্য, পাকিস্তানের জাতীয় সংসদে মোট আসন সংখ্যা ৩৩৬। এর মধ্যে ২৬৬টি আসনে সরাসরি ভোট হয়। এছাড়া বাকি ৭০টি আসন সংরক্ষিত মহিলাদের জন্য। আর ১০টি আসন সংরক্ষিত অ-মুসলিমদের জন্য।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit