শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

যে টোটকাই কমবে খিদে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৫ Time View

লাইফ ষ্টাইল ডেস্ক : ওজন কমাতে পরামর্শ দিয়েছেন চিকিৎসক। পুষ্টিবিদের নিয়ম মেনে ক্যালোরি মেপে খেলে ক্ষণিকের জন্য পেট ভরলেও কিছু ক্ষণের মধ্যেই খিদে পেয়ে যাচ্ছে। ডায়েট করলে নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট পরিমাণ খাবার খেতে হয়। মাঝে ভুলভাল কিছু খেয়ে নিলেই সমস্যা। ডায়েট শুরুর দিকে খিদে পাওয়া খুবই স্বাভাবিক। তবে খিদে পেলে কীভাবে তা সামাল দেবেন, জানতে হবে সেই টোটকাই।

>> খিদে পেলেই বেশি করে পানি খেয়ে নিন। এই টোটকায় খিদে নিয়ন্ত্রণে রাখা যায়। যে কোনও ডায়েট করার সময়ে পর্যাপ্ত পানি খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদেরা। এতে শরীর থেকে টক্সিন জাতীয় পদার্থগুলি বেরিয়ে যায়। কোষ্ঠকাঠিন্যের সমস্যাও কম হয়। বাইরে বেরোলে সঙ্গে ডিটক্স ওয়াটার রাখতে পারেন। বারে বারে লেবু, পুদিনা, শসা, তরমুজ মেশানো পানিতে চুমুক দিতে থাকুন, খিদে কম পাবে।

>> ডায়েটে বেশি ফাইবার রাখলে খিদে কম পায়। ফাইবার খেলে পেট অনেকক্ষণ ভরতি থাকে, খিদে কমে। ওটমিল, বার্লি, ফল ও শাকসবজিতে ভাল মাত্রায় ফাইবার থাকে। খেতে পারেন মটর, শিম, রাজমা ও বিভিন্ন প্রকার ডালও।

>> ডায়েট করার আগে মন থেকে প্রস্তুত হোন। ডায়েট শুরু করলে মানসিকভাবে ভেঙে পড়েন অনেকেই। এর ফলে শরীরে কর্টিসল নামক স্ট্রেস হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এ রকম হলে কিন্তু আমরা অজান্তেই বেশি পরিমাণে খেয়ে ফেলি। এ ভাবে শত চেষ্টাতেও ওজন কমবে না। ডায়েটের সময় খুব বেশিক্ষণ খালি পেটে থাকবেন না, অল্প অল্প করে খাবার বারে বারে খান।

> তাড়াহুড়ো করে খাবেন না। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, ধীরে ধীরে চিবিয়ে খাবার খেলে পেট অনেকক্ষণ ভরা থাকে। খিদেও কম পায়।

 

 

কিউএনবি/আয়শা/০৯ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit