সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন

কলেজে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করেছে শিক্ষা মন্ত্রণালয়?

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪০ Time View

ডেস্ক নিউজ : ‘বাংলাদেশ শিক্ষা সংবাদ’ নামের ১ লাখ ১৬ হাজার ফলোয়ারের পেজ থেকে মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে এই পোস্ট দেয় হয়। এরপরই এটি বিভিন্ন গ্রুপ ও ব্যক্তিগত আইডি থেকে শেয়ার দেয়া হয়। ফলে খুব অল্প সময়ের মধ্যেই এটি ছড়িয়ে পড়ে।

এরমধ্যে কোনো কোনো পেজে আবার তথ্যসূত্র হিসেবে শিক্ষা মন্ত্রণালয়কে ব্যবহার করতে দেখা গেছে। যদিও, শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে খুঁজে দেখা যায়, ওয়েবসাইটের নোটিশ বোর্ডে এ সংক্রান্ত কিছুই নেই। এছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, ঢাকার ওয়েবসাইটের নোটিশ বোর্ড থেকেও শ্রেণিকক্ষে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করা নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। 

ধারণা করা হচ্ছে, বরগুনা সরকারি কলেজের সেই বিজ্ঞপ্তি নিয়ে প্রকাশিত সংবাদ আবার ছড়াচ্ছে ফেসবুক ব্যবহারকারীরা। ছবি: সংগৃহীত

যদিও ঢাকাসহ সারাদেশের অনেক কলেজেই শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে স্মার্টফোন ব্যবহারে নিরুৎসাহিত করা হয়। কোনো কোনো প্রতিষ্ঠানে বেশ কড়াকড়ি আরোপ করা আছে। কিন্তু সেটি প্রতিষ্ঠানভিত্তিক হলেও মন্ত্রণালয় বা বোর্ড থেকে এ ধরনের কোনো বিজ্ঞপ্তি দেয়া হয়নি।

 

কিউএনবি/আয়শা/০৮ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit