বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম
নতুন ফোন বা কম্পিউটারে স্টোরেজ কম দেখায় কেন? যুক্তরাষ্ট্রে ৫৩ অভিবাসীর মৃত্যু, পাচারকারীর ৩০ বছরের সাজা অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেট পরিচালক পদে প্রভা! পৌনে দুই বছরে কেন ৩ লাখের বেশি ভিসা বাতিল করলেন ট্রাম্প? ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেলেন জাকের-শামীম দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ভাইরাল ভিডিওকে ‘অসত্য’ ও ‘বিভ্রান্তিকর’ দাবি সৌদির সামাজিকমাধ্যমে কেন দূরত্ব রাখেন পাকিস্তানের অভিনেত্রী মেহবিশ হায়াত? আচমকা হাউমাউ করে কেঁদে উঠলেন সারা আলি খান, ভিডিও ভাইরাল হতেই শোরগোল বাঁচা-মরার ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

আরও দুই জাহাজে ছয় মিসাইল নিক্ষেপ হুথির

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজ লক্ষ্য করে আরও ছয়টি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি।

মঙ্গলবার জাহাজ-বিধ্বংসী এই মিসাইলগুলো নিক্ষেপ করা হয় বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্টকম জানায়, মিসাইলগুলোর মধ্যে তিনটি নিক্ষেপ করা হয় মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী গ্রিক মালিকানাধীন বাল্ক ক্যারিয়ার এমভি স্টার নাসিয়াকে লক্ষ্য করে। সেগুলো মধ্যে দুটি জাহাজের কাছে আঘাত হানে। এতে এমভি স্টার নাসিয়া ক্ষতিগ্রস্থ হলেও সেটি চালিয়ে যেতে সক্ষম হয়েছে। একটি মিসাইল মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার ইউএসএস ল্যাবুন থেকে গুলি করে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করে সেন্টকম।

সেন্টকম আরও জানায়, ইয়েমেন থেকে ছোড়া অন্য তিনটি জাহাজ-বিধ্বংসী মিসাইল যুক্তরাজ্যের মালিকানাধীন পণ্যবাহী জাহাজ এমভি মর্নিং টাইডকে লক্ষ্যবস্তু করা হয়। সেগুলোও জাহাজের কাছাকাছি পানিতে আঘাত হানে। তবে এতে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/০৭  ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit