বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক ছোট যমুনার বুকে বর্ণিল নৌবহর, প্রতিমা বিসর্জনে শেষ হলো নওগাঁর দুর্গোৎসব কুষ্টিয়ার দৌলতপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ঢাকা-সৌদি রুটে ১৩৪ ফ্লাইট বাতিল-স্থগিত ২৮ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা বাংলাদেশ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে ডিজেলের প্রথম চালান পাঠাচ্ছে রাশিয়া

ফাঁদ পেতে স্ত্রীর পরকীয়া ধরে ফেললেন স্বামী, এরপর যা ঘটল…

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ২৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মাঝেমধ্যেই পরকীয়াসংক্রান্ত নানা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা মুহূর্তের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিবাহবহির্ভূত সম্পর্কের এমনই একটি ঘটনার ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। দাবি করা হচ্ছে, চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে চীনে।

ভাইরাল হওয়াভিডিওতে দেখা যায়, ওই তরুণী প্রায়ই স্বামীর অগোচরে তার প্রেমিককে বাড়িতে নিয়ে আসতেন। ঘটনার দিন স্বামী কাজে যাওয়ার ভান করে গোপনে বাড়ির আশপাশে ওত পেতেছিলেন। স্ত্রীর প্রেমিক বাড়িতে ঢোকার পর দুজনে শোয়ার ঘরে গেলে নিঃশব্দে ঘরের ভেতরে ঢুকে পড়েন ওই যুবক। শোয়ার ঘরের দরজা খুলতেই দুজনকে আপত্তিকর অবস্থায় দেখতে পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি।

ক্রোধে উন্মত্ত যুবক কোনো কথা না বলে স্ত্রী এবং তার প্রেমিক উভয়ের ওপরই চড়াও হন এবং এলোপাতাড়ি কিল-ঘুসি মারতে শুরু করেন। মার খেয়ে যুবকের কাছে ওই তরুণীর প্রেমিককে প্রাণভিক্ষা চাইতে দেখা যায়। অন্যদিকে স্বামীর রোষানলে পড়ে তরুণীও সম্পূর্ণ অসহায় হয়ে পড়েন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ‘ঘর কা কলেশ’ নামের একটি হ্যান্ডল থেকে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ইতোমধ্যেই বহু মানুষ এটি দেখেছেন। ভিডিওটি নিয়ে নেট দুনিয়ায় শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।

ভিডিওটি দেখে নেটিজেনদের একাংশ বিস্ময় প্রকাশ করলেও অনেকে আবার মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ মন্তব্য করেছেন, ‘যেমন কর্ম, তেমন ফল। যারা প্রতারণা করেন, তাদের সঙ্গে এমনটাই হওয়া উচিত।’ আবার অন্য একটি পক্ষ বলছে, ‘রাগ হওয়াটা স্বাভাবিক হলেও এভাবে গায়ে হাত তোলা ঠিক হয়নি। চাইলে অন্য কোনো আইনগত পদক্ষেপও নিতে পারতেন ওই যুবক।’

 

 

কিউএনবি/আয়শা/২১ অক্টোবর ২০২৬,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit