বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম
নতুন ফোন বা কম্পিউটারে স্টোরেজ কম দেখায় কেন? যুক্তরাষ্ট্রে ৫৩ অভিবাসীর মৃত্যু, পাচারকারীর ৩০ বছরের সাজা অভিনয় এখন ‘সেকেন্ড চয়েস’, করপোরেট পরিচালক পদে প্রভা! পৌনে দুই বছরে কেন ৩ লাখের বেশি ভিসা বাতিল করলেন ট্রাম্প? ফের চালু হচ্ছে ডিভি লটারি, বাংলাদেশিরা কি আবেদন করতে পারবেন? ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেলেন জাকের-শামীম দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের ভাইরাল ভিডিওকে ‘অসত্য’ ও ‘বিভ্রান্তিকর’ দাবি সৌদির সামাজিকমাধ্যমে কেন দূরত্ব রাখেন পাকিস্তানের অভিনেত্রী মেহবিশ হায়াত? আচমকা হাউমাউ করে কেঁদে উঠলেন সারা আলি খান, ভিডিও ভাইরাল হতেই শোরগোল বাঁচা-মরার ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

নোয়াখালীতে ট্রাক চাপায় প্রাণ গেল প্রবাসীর স্ত্রী   

Reporter Name
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩২ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে ট্রাক চাপায় এক প্রবাসীর স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহত রিনা আক্তার (৩২) উপজেলার ডুমুরুয়া ইউনিয়নের জিরুযা দক্ষিণ পাড়ার ইউনুছ ডিলার বাড়ির আবুধাবি প্রবাসী নাসির উদ্দিনের স্ত্রী। তিনি  ৩ সন্তানের জননী ছিলেন।  মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে উপজেলার সেনবাগ-সোনাইমুড়ী সড়কের নুর নবী চিশতির বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে রিনা তার পরিবারের তিন সদস্যসহ একটি ব্যাটারী চালিত অটোরিকশা যোগে উপজেলার সেনবাগ শহরের উদ্দেশ্যে বাড়ি থেকে রওয়ানা দেয়। যাত্রা পথে তাদের রিকশা সেনবাগ-সোনাইমুড়ী সড়কের নুর নবী চিশতি ওরফে রাজা মিয়ার বাড়ির সামনে পৌঁছলে পিপরীত থেকে আসা দ্রুতগামী একটি বালু বোঝাই ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই রিনা মারা যায়।  

সেনবাগ থানার পরিদর্শক(তদন্ত) হেলাল উদ্দিন বলেন, স্থানীয় লোকজন ট্রাক ও চালককে আটক করে। পরে পুলিশ ট্রাকটি ঘটনাস্থল থেকে জব্দ করে থানায় নিয়ে আসে। তবে স্থানীয় লোকজন এখনো চালককে পুলিশে সোপর্দ করেনি। নিহতের স্বজনদের লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।   

 

কিউএনবি/অনিমা/০৭  ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:১৭ 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit