বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটি জেলা প্রশাসনের জরুরি বার্তা, সাজেক পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা নওগাঁয় সিদুর খেলার মধ্যে দিয়ে দূর্গা মাকে বিদায় দিলেন ভক্তরা খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপন হচ্ছে: ওয়াদুদ ভূইয়া এমপি। নওগাঁয় বড় বোন হত্যায় ছোট ভাইসহ গ্রেপ্তার ৫ নোয়াখালীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড পূজার বিরতি শেষে সাজেক সড়কে ফের অনির্দিষ্টকালের অবরোধ ডাক ছোট যমুনার বুকে বর্ণিল নৌবহর, প্রতিমা বিসর্জনে শেষ হলো নওগাঁর দুর্গোৎসব কুষ্টিয়ার দৌলতপুরে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার ঢাকা-সৌদি রুটে ১৩৪ ফ্লাইট বাতিল-স্থগিত ২৮ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা বাংলাদেশ

মাটিরাঙ্গায় দুই ইটভাটায় লাখ টাকা জরিমানা জ্বালানি কাঠ জব্দ

জসীম উদ্দিন জয়নাল,খাগড়াছড়ি
  • Update Time : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৭ Time View
জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায়  হাইকোর্টের নির্দেশনা অমান্য করে ইট প্রস্তুত করার জন্য কৃষিজমি ও টিলা হতে মাটি সংগ্রহ করার অপরাধে   দুই ইটভাটায় অভিযান পরিচালনা করে  ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে ভাটায় ইট পোড়ানোর কাজে ব্যবহার করার জন্য স্তুপকৃত প্রায় ১৮৪৫ ঘনফুট জ্বালানীকাঠ জব্দ করা হয় মঙ্গলবার (৬  ফেব্রুয়ারি) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলার ইছাছড়া এলাকার  RBM ব্রিক ফিল্ড, হরিধন মগ পাড়া এলাকার  মেসার্স BBM ব্রিক ফিল্ডে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মো.মেজবাহ উদ্দিন । 
এসময় অভিযানে , মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো.আব্দুল করিম, মাটিরাঙ্গা রেঞ্জের ফরেস্টার মো.মনির হোসেন, সহ পুলিশের একটি চৌকশ দল সহায়তা প্রদান করে।ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত করার জন্য কৃষিজমি ও টিলা হতে মাটি সংগ্রহ করার অপরাধে মেসার্স RBM ব্রিক ফিল্ডের মানেজার রবিউল আলমকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ অনুযায়ী ১,লাখ টাকা জরিমানা ও মেসার্স BBM ব্রিক ফিল্ডের মহামান্য হাইকোর্টের কোনো নিষেধাজ্ঞা না মানায়  খাগড়াছড়ি জেলা প্রশাসক  মহোদয়ের নির্দেশে সেটা বন্ধ করে দেয়া হয়। এছাড়া উক্ত ভাটায় ইট পোড়ানোর কাজে ব্যবহার করার জন্য স্তুপকৃত প্রায় ১৮৪৫ ঘনফুট জ্বালানীকাঠ জব্দ করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  মো.মেজবাহ উদ্দিন  বলেন, মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশ বাস্তবায়ন পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা ও  জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে ইট ধে   ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী মেসার্স RBM ব্রিক ফিল্ডের মানেজার রবিউল আলমকে ১,লাক টাকা জরিমানা প্রদান করা হয় এবং মেসার্স BBM ব্রিক ফিল্ডের  সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয় । অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

কিউএনবি/অনিমা/০৭  ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit