বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

চৌগাছায় মেয়েকে ঘাসপুড়া খাইয়ে মায়ের আত্মহত্যা

এম এ রহিম চৌগাছা (যশোর) প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১১ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় মেয়েকে ঘাসপুড়া খাইয়ে জেসমিন আক্তার (৩৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) বিকেল ৪ টার দিকে এ আত্মহত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত গৃহবধূর ১৭ মাস বয়সী শিশুকন্যা জেরিনকে মুমুর্ষ অবস্থায় ভর্তি করা হয়েছে যশোর ২৫০ শয্যা হাসপাতালে । নিহত জেসমিন উপজেলার পাতিবিলা ইউনিয়নের সাদিপুর গ্রামের মুক্তার হোসেনের স্ত্রী এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার নারায়নপুর ইউনিয়নের পেটভরা গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে জেসমিন আক্তারের চার বছর আগে উপজেলার পাতিবিলা ইউনিয়নের সাদিপুর গ্রামের মুক্তার হোসেনের সাথে বিয়ে হয়। তাদের জেরিন (১৭ মাস) বয়সী একটি মেয়ে রয়েছে।

বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য ছিলো। এরজের ধরে ঘটনার দিন মেয়ে জেরিনকে ঘাষ পোড়া (ভ্যানিস) পাউডার খাইয়ে পরে জেসমিন নিজেও ঘাষ পোড়া খায়। বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নেয়। তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন। সেখানে জেসমিনের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা খুলনায় রেফার করেন। তবে জেসমিনের শ্বশুর বাড়ির লোকজন তাকে খুলনায় না নিয়ে গ্রামের বাড়িতে নিয়ে আসেন।

পরে মঙ্গলবার বিকেল ৪টার দিকে জেসমিনের বাবার বাড়ির লোকজন বিষয়টি জানতে পেরে সেখান থেকে উদ্ধার করে চৌগাছা উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর তার শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়। এদিকে জেসমিনের ১৭ মাস বয়সী কন্যা জেরিন আশঙ্কাজনক অবস্থায় যশোর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জেসমিনের চাচা মাস্টার নুরুল ইসলাম বলেন, মুক্তার প্রায়ই জেসমিনকে শারিরিকভাবে নির্যাতন করতো। মুক্তার এর আগেও তিনটি বিয়ে করেছে। মুক্তার ও তার মায়ের অত্যাচারে তার প্রথম স্ত্রী মুক্তারকে ছেড়ে চলে যায়, ২য় ও ৩য় স্ত্রী আাত্মত্যা করে। আমাদের মেয়েও তাদের অত্যাচারে আত্মহত্যা করেছে বলে তিনি অভিযোগ করেন।

অন্যদিকে পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, উপজেলার ফুলসারা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের কৃষক আব্দুল খালেকের সংসারে অভাব-অনটনের কারনে স্ত্রী-সন্তানের সাথে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকতো। মঙ্গলবার সকালেও তাদের পারিবারিক ঝগড়া-বিবাদ হয়। পরে তিনি মাঠে গিয়ে ধানে দেয়া কীটনাশক পান করেন। মাঠে কাজ করা স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা সরকারি মডেল হাসপতালে নেন।

সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০শয্যা হাসপাতালে রেফার করেন। মঙ্গলবার বিকেলে ৪ টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী এ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit