মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন

মাদরাসা থেকে পালিয়ে যাওয়ার সময় পাইপে আটকা ছাত্র উদ্ধার   

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২২ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা থেকে পালিয়ে যাওয়ার সময় পাইপে আটকে যাওয়া জহিরুল ইসলাম নামে ছাত্রকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার বিকেলে পৌর এলাকার খৈয়রাসার সালমা সাঈদ তাহফিজুল কোরআন মাদরাসার সাততলা ভবনের ছয়তলা থেকে তাকে উদ্ধার করা হয়। 

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ওই মাদরাসার নাজেরা বিভাগের ছাত্র জহিরুল ইসলাম দুপুরে পালিয়ে যাওয়ার জন্য সাততলা থেকে নামতে শুরু করে। সে ছয়তলা পর্যন্ত এসে আটকে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি ফায়ার সার্ভিসকে খবর দেয়। বেলা তিনটার দিকে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে তাকে নামিয়ে আনেন।

প্রায় ২০ মিনিটের চেষ্টায় ফায়ার ফাইটার মো. আলমগীর হোসাইন তাকে নিয়ে নীচে নেমে আসেন। জহিরুলের বাড়ি জেলার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামে।

 

 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit