মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট

ঢাবির রোকেয়া হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সাঈদা চ্যাম্পিয়ন

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৬ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় উর্দু বিভাগের স্নাতক (সম্মান) ২য় বর্ষের শিক্ষার্থী ঞঞসাঈদা আক্তার চ্যাম্পিয়ন হয়েছেন। রানার্স-আপ হয়েছেন ইংরেজি বিভাগের স্নাতক (সম্মান) ৪র্থ বর্ষের শিক্ষার্থী সোহানা আক্তার। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ ০৬ ফেব্রুয়ারি (২০২৪) মঙ্গলবার সকালে কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

রোকেয়া হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিলুফার পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, ঢাবি এ্যাথলেটিকস কমিটির সভাপতি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী, ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার, 

কেন্দ্রের পরিচালক মো. শাহজাহান আলীসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ এবং রোকেয়া হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থী, 

কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। 

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ 

ভূমিকা রাখে। সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলা ও শারীরিক পরিশ্রমের কোন বিকল্প নেই। দৈনন্দিন জীবনে

শারীরিক সুস্থতা ও মনের প্রফুল্লতা বজায় রাখতে তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

উল্লেখ্য, রোকেয়া হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মোট ২৩টি ইভেন্টে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক, 

কর্মকর্তা, কর্মচারী ও স্বেচ্ছাসেবকরা অংশ নেয়। 

কিউএনবি/আয়শা/০৬ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit