বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
“মাদক মুক্ত ফুলবাড়ী চাই” স্লোগানে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা॥ ফুলবাড়ীতে মাদক বিরোধী র‌্যালী অনুষ্ঠিত॥ শার্শায় কৃষির সমৃদ্ধি, পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরী ও পরিবেশ বান্ধব চাষাবাদ বিষয়ে পাটনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত ইরানের ‘মাথায় বোমা ফেলা শুরু করব’, কেন বললেন ট্রাম্প? ‘এটা শতভাগ লাল কার্ড’–মেসির ফাউলে রেফারির ভূমিকার সমালোচনা ফুটবল পণ্ডিতের তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আমরাই মেসিকে সুযোগ করে দিয়েছি: আলজেরিয়া কোচ ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু যারা বাজেটকে জনবিরোধী বলেন তারা বন্ধু না : প্রধানমন্ত্রী চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবিরের ফাঁসি

রবীন্দ্রনাথের সঙ্গে কি রক্তের সম্পর্ক রয়েছে, স্পষ্ট করলেন শর্মিলা ঠাকুর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৫০ Time View

বিনোদন ডেস্ক : ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীদের একজন শর্মিলা ঠাকুর। এই বাঙালি অভিনেত্রী ঠাকুর পরিবারের সন্তান হলেও একসময় মুম্বাই পাড়ি দেন। সেখানে নবাব পরিবারের বউ হন। দীর্ঘদিন টালিউডের বিখ্যাত পরিচালকদের সঙ্গে কাজ করেছেন। এরপর দাপটের সঙ্গে কাজ করতে থাকেন মুম্বাইয়ে।

এ অভিনেত্রী ঠাকুর পরিবারের হলেও মুসলিম পরিবারে বিয়ের পর ধর্ম পরিবর্তন করেছিলেন। শর্মিলা নাম পরিবর্তন করে রেখেছিলেন আয়েশা বেগম। একদিকে পর্দার ক্যারিয়ার, অন্যদিকে সম্ভ্রান্ত পরিবারের বউ হয়ে জীবনযাপন, সবই সামলাতে হয়েছে তাকে। কিন্তু ঠাকুর পরিবারে জন্ম হওয়ার কারণে বিভিন্ন সময় প্রশ্ন উঠেছে- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারের সঙ্গে তাদের রক্তের সম্পর্ক রয়েছে কিনা?

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী সম্প্রতি এক সাক্ষাৎকারে এ ব্যাপারে কথা বলেছেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর। তিনি বলেন, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর, তার দাদার বংশধর আমরা। আমার ঠাকুরদার বাবা গুনীন্দ্রনাথ ঠাকুর। তিনি হচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুরের ভাই। তারা দু’জনই ভালো পেইন্টার ছিলেন।

এ অভিনেত্রী বলন, জাপানি শিল্পীদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে তাদের প্রতিভা যারা তুলে ধরেছিলেন। সেদিক থেকেই আমার সম্পর্ক। ওই সময় ঠাকুর পরিবার একে অন্যের সঙ্গে খুবই ঘনিষ্ঠ ছিল। একে অন্যকে চিনতো। কিন্তু এখন কিছুটা এদিক ওদিক হয়ে গেছে। কে কোথায় থাকে সেসব জানা মুশকিল।

রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার ভাইয়ের পরিবারে জন্ম শর্মিলা ঠাকুরের। কিন্তু নিজ সন্তানদের কতটুকু বাংলা শেখাতে পেরেছেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যতটুকু পেরেছি তা শেখানোর চেষ্টা করেছি সন্তানদের। তবে সবটা যে পেরেছি তা নয়। সবসময় বাংলার প্রতি আমার টান থাকবে। সোহা বাংলা সিনেমায় কাজ করেছে। এ কারণে সে একটু বাংলা জানে। সাইফ করেনি। তবে আমার পরিবার সম্পর্কে জানে তারা।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

কিউএনবি/অনিমা/০৬ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১০:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit