শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:২১ অপরাহ্ন

রাণীশংকৈলে বাল্য বিবাহ করায় বরখাস্ত হলেন ইউপি সদস্য।

রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধি । 
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪২ Time View
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) : প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য তুলা রামকে বাল্য বিবাহ করার অপরাধে বহিষ্কার করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ কর্তৃক  গত ১ ফেব্রুয়ারি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপি সদস্য তুলা রাম গত ডিসেম্বর মাসে অষ্টম শ্রেণি পড়ুয়া জুঁই নামের ১৪ বছর বয়সী এক ছাত্রীকে বিবাহ করে। বিবাহের ঘটনাটি সামাজিক মাধ্যম ও সংবাদমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে । 

এ অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯- এর ৩৪(৪) (ঘ) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন রাণীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান ।  

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৮:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit