মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
সংকটের দশ বছর: রোহিঙ্গাদের ফেরার অপেক্ষা শেষ কোথায় ? বাড়লো স্বর্ণের দাম, ভরিতে কত? চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর রোমাঞ্চকর লড়াইয়ে ফুলহ্যামকে হারাল চেলসি, দ্রুততম গোলে রেকর্ড পালমারদের আশ্রয়প্রার্থীদের ২ লাখ ভিসা বাতিল করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন ইরান ‘পুরোপুরি ধসে পড়ছে’: ট্রাম্প মানবসম্পদ ও সক্ষমতা বৃদ্ধিতে একযোগে কাজ করবে সিঙ্গাপুর-ইকুয়েডর সিরিয়ায় ‘ব্যারেল বোমা মুফতি’র যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বিপক্ষে আফগানদের নেতৃত্বে ইব্রাহিম জাদরান বুদ্ধিমত্তার সাথে সমুদ্রে জরুরি অবতরণ, প্রশংসায় ভাসছেন মার্কিন তরুণ পাইলট

ঢাবি’র ১২ শিক্ষার্থী পেলেন এএফ মুজিবুর রহমান স্বর্ণপদক 

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৩ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : বিএস সম্মান ও এমএস পরীক্ষায় অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ এবং ফলিত গণিত বিভাগের ১২জন মেধাবী শিক্ষার্থী ‘এএফ মুজিবুর রহমান স্বর্ণপদক’ পেয়েছেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল আজ ০৫ ফেব্রুয়ারি (২০২৪) সোমবার এএফ মুজিবুর রহমান গণিত ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই স্বর্ণপদক তুলে দেন। 

ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ 

উদ্দিন আহমেদ, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ এবং এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি অধ্যাপক ড. পারভীন হাসান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। গণিত বিভাগের 

চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ভালো ফলাফলের জন্য স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে মানব কল্যাণ এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নের

কাজে লাগাতে হবে। আমাদের জীবনের সর্বক্ষেত্রে বিশেষ করে বিজ্ঞানের সকল শাখায় গণিত আবশ্যক। গণিত শিক্ষা প্রসারে এই ধরনের ট্রাস্ট ফান্ড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে তিনি উল্লেখ করেন। স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করার জন্য উপাচার্য মেধাবী শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

এএফ মুজিবুর রহমান স্বর্ণপদকপ্রাপ্তরা হলেন- কাজী হাফিজুর রহমান, নাজিফাতুন নাহার, অয়ন্তিকা ঘোষ, সোবাহ ইসলাম, কাজী মেহেদী মোহাম্মদ, মো: ইসলামুল আলম, তৃষ্ণা দত্ত, সাদিয়া আনজুম জুমানা, মো: আনোয়ার হোসাইন, অপূর্ব রায় চৌধুরী, তৃষ্ণা দত্ত (মাস্টার্স) এবং লামিসা কিবরিয়া কেকা।

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit