বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

চৌগাছায় গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩০ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় গলায় ফাঁস দিয়ে বায়জিদ হোসেন (১৮) নামে এক কিশোর আত্মহত্যা করেছেন। সোমবার (৫ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার জগদিশপুর ইউনিয়নের মাড়–য়া গ্রামে এ ঘটনা ঘটে। বায়জিদ হোসেন মাড়–য়া গ্রামের মুক্তার হোসেনের ছেলে।

কিশোর বায়জিদ হোসেনের মামাতো ভাই টিপু সুলতান বলেন, আমার ভাই পেশায় একজন অটো চালক। সে কিছু দিন পূর্বে সড়ক দূর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয়। এ ঘটনার পর থেকে সে মাঝে মাঝে আত্মহত্যা করার চেষ্টাও করে। সড়ক দূর্ঘটনা পর থেকে সে অনেকটা মানুষিক রোগী হয়ে পড়ে। ঘটনার দিন সে বাড়ীর সকলের অজানতেই নিজের ব্যবহারের গামছা দিয়ে ঘরের আড়াই গলায় ফাঁস দেয়। এ সময় বাড়ীতে কেউ ছিল না। তার মা বাড়ীতে ফিরে তাকে ঘরের আড়ায় ঝুলে থাকতে দেখে ডাকচিৎকার দিলে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় ইউপি সদস্য সুমন মিয়া বলেন, খবর পেয়ে আমি তাদের বাড়ীতে যায়। পরে থানা পুলিশের খবর দিলে পুলিশ এসেছিল। মৃত সমশের যেহেতু অনেক বয়স্ক মানুষ এবং তার শরীরে বিভিন্ন রোগ ছিলো। স্থনীয়দের মুখে শুনে ও পরিবারের দাবীর মুখে মরাদেহের দাফনের অনুমতি দেন। বিকেলে তার জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়। বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী।

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit