বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা নিতে সচিবদের নির্দেশ প্রধানমন্ত্রীর

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯১ Time View

ডেস্ক নিউজ : দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোরালো ভূমিকা নিতে সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সচিব সভায় এ নির্দেশ দেন তিনি। নতুন সরকারের প্রথম এ সচিব সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। সভায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিব উপস্থিত ছিলেন। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্মপ্রত্যয়, আত্মবিশ্বাস ও আত্মসম্মানের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সচিবদের নির্দেশনা দেন। 

পাশাপাশি আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারকে সরকার পরিচালনার দলিল হিসেবে গ্রহণ করার নির্দেশনা দিয়েছেন তিনি। একই ধারাবাহিকতা ২০৪১ সাল পর্যন্ত বজায় রাখার বিষয়ে সভায় নির্দেশনা দেওয়া হয়। সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

মন্ত্রিপরিষদ সচিব জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকের সভায় আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের নির্দেশনার পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে করণীয় ও দিকনির্দেশনা দিয়েছেন। এ জন্য যতটুকু প্রয়োজন শক্ত পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারকে সরকার পরিচালনার দলিল হিসেবে নিতে সচিবদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

 

 

কিউএনবি/আয়শা/০৫ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit