বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রাচীনের ডাবল সেঞ্চুরি, এগিয়ে নিউজিল্যান্ড

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০০ Time View

স্পোর্টস ডেস্ক : সেঞ্চুরি তো দূরে থাক, ফিফটিও ছিল না রাচীন রবীন্দ্রর টেস্ট ক্যারিয়ারে। সেই রাচীন মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে পেলেন সেঞ্চুরি। এরপর সেটাকে নিয়ে গেলেন ডাবল সেঞ্চুরিতে। নিউজিল্যান্ডের বাঁহাতি ব্যাটারের ডাবল সেঞ্চুরির দিন ভেঙেছে বাংলাদেশের নাইমুর রহমান দুর্জয়ের বহু পুরনো এক রেকর্ড। 

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে একগাদা নতুন ক্রিকেটার নিয়ে খেলছে দক্ষিণ আফ্রিকা। তাদেরই একজন দক্ষিণ আফ্রিকার নিল ব্র্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেটে তার অভিষেকটা হয়েছে অধিনায়ক হয়ে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেকটা স্মরণীয় করে রেখেছেন ব্র্যান্ড। মাউন্ট মঙ্গানুইয়ে চলমান প্রথম টেস্টে নিজের অভিষেক ইনিংসে ১১৯ রান খরচ করে নিয়েছেন ৬ উইকেট। যা টেস্টে অধিনায়কত্বের অভিষেকে কোনো বোলারের সেরা বোলিং।

ব্র্যান্ড এখানে পেছনে ফেলেছেন বাংলাদেশের দুর্জয়কে। ২০০০ সালের ১০ নভেম্বর ভারতের বিপক্ষে টেস্ট ইতিহাসে প্রথম ম্যাচ খেলে বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেন দুর্জয়। ১৩২ রান খরচ করে নেন ৬ উইকেট। টেস্টে অধিনায়ক হিসেবে অভিষেকে এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি তিনজনের। ব্র্যান্ড, দুর্জয় তো রয়েছেনই। অপর বোলার ইংল্যান্ডের অব্রি স্মিথ ১৯ রানে ৫ উইকেট নেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। স্মিথের রেকর্ড ১৮৮৯ সালে পোর্ট এলিজাবেথে।

২ উইকেটে ২৫৮ রানে আজ মাউন্ট মঙ্গানুইয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে নিউজিল্যান্ড।  তাদের ইনিংসের পাশে ততক্ষণে লেখা ৮৬ ওভার। কেইন উইলিয়ামসন ও রাচীন রবীন্দ্র দুই ব্যাটারের নামের পাশেই সেঞ্চুরি। সেখানে ইনিংসের ৯৫তম ওভারে নিউজিল্যান্ড হারায় তাদের তৃতীয় উইকেট। ওভারের পঞ্চম  বলে উইলিয়ামসনের উইকেট নেন রুয়ান দি সোয়ার্ত।  ২৮৯ বলে ১৬ চারে ১১৮ রান করেন উইলিয়ামসন। তৃতীয় উইকেটে উইলিয়ামসন ও রাচীন রবীন্দ্রর জুটি ছিল ৪৭২ বলে ২৩২ রানের।

উইলিয়ামসন ফেরায় নিউজিল্যান্ডের স্কোর হয়ে যায় ৯৪.৫ ওভারে ৩ উইকেটে ২৭১ রানের। এরপর পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন ড্যারিল মিচেল। চতুর্থ উইকেটে ১৬০ বলে ১০৩ রানের জুটি গড়েন রবীন্দ্র ও মিচেল। মিচেলকে দুর্দান্ত কট এন্ড বোল্ড করে জুটি ভাঙেন ব্র্যান্ড। টেস্ট ক্যারিয়ারের প্রথম উইকেট এটাই ব্র্যান্ডের।

 

কিউএনবি/অনিমা /০৫ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit