বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

৪১ টাকা নিয়ে বিলাসবহুল হোটেলে ১৫ দিন কাটালেন তরুণী!

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ : চমকে দেওয়া কাণ্ড ঘটলো ভারতের দিল্লিতে। এক অভিজাত হোটেলকে নাকানি চুবানি খাওয়ালেন ঝাঁসি রানি নামের এক তরুণী। ব্যাংক অ্যাকাউন্ট মাত্র ৪১ টাকা থাকার পরেও ১৫ দিন বিলাসবহুল হোটেল কাটিয়ে প্রায় ৬ লাখ টাকা বিল করলেন ওই তরুণী। 

ভুয়া পরিচয় দিয়ে হোটেলের যাবতীয় সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। প্রতারণা করে পালানোরও মতলব করেছিলেন তিনি । যদিও শেষ মুহূর্তে ঘটনা অন্যদিকে মোড় নেয়।

অভিযুক্ত তরুণীর পুরো নাম ঝাঁসি রানি স্যামুয়েল। তিনি দেশটির অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। সম্প্রতি দিল্লি বিমানবন্দরের কাছে একটি বিলাসবহুল হোটেলে ওঠেন। সেখানে ১৫ দিন কাটান। দিল্লি পুলিশ জানিয়েছে, ইশা দাভে নামে ভুয়া পরিচয়পত্র দেখিয়ে হোটেলের স্পা পরিষেবা নেন। যার বিল হয় ২ লাখ ১১ হাজার ৭০৮ টাকা। পাশাপাশি ১৫ দিন হোটেলে কাটানোর পর মোট ৫ লাখ ৮৮ হাজার ১৭৬ টাকার বিল হয় তরুণীর।
 
মোটা অঙ্কের ওই বিল মেটাতে যেয়েই ধরা পড়ে যান। ঝাঁসি অনলাইন অ্যাপের মাধ্যমে বিল মেটানোর চেষ্টা করেন। কিন্তু ব্যাংকে টাকা না থাকায় বার বার তা বাতিল হয়ে যায়। তখনই দেখা যায় তার অ্যাকাউন্টে রয়েছে মাত্র ৪১ টাকা।

হোটেল কর্তৃপক্ষের অভিযোগে ওই তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে জেরা করা হচ্ছে। এদিকে, হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে- তরুণী দাবি করেন তিনি পেশায় চিকিৎসক। এমনকি তার স্বামীও একই পেশার সঙ্গে যুক্ত। সত্য উদঘাটনে তদন্ত চালাচ্ছে পুলিশ।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

কিউএনবি/অনিমা /০৫ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit