সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন

বইমেলায় ক্রেতা-পাঠকদের চেয়ে ভবঘুরে দর্শক বেশি অলস সময় পার করছেন বিক্রয় কর্মীরা!

Reporter Name
  • Update Time : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৮ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : অমর একুশে বইমেলায় ক্রেতা এবং পাঠকদের চেয়ে ভবঘুরে দর্শকের সংখ্যা দিন দিন বাড়ছে। এদিকে বই বিক্রয় কর্মীরা ক্রেতাদের দেখা না পেয়ে অলস সময় পার করছেন।বিকেল চারটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন অমর একুশে বইমেলার ব্যারিকেড গেটে দেখা যায় , দলবেঁধে তরুণ -তরুণীরা বইমেলায় প্রবেশ করছেন। এরপর কালী মন্দির গেট দিয়ে ঢুকে তারা সোজা চলে যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চ, লেক পাড় এবং খাবারের দোকানে।মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে তরুণ-তরুণীদের সংখ্যাই বেশি। কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া এসব শিক্ষার্থী দুই-তিনজন একসঙ্গে আবার অনেকে বন্ধুদের নিয়ে দলবেঁধে মেলায় এসেছেন।বিকেল সাড়ে চারটায় লেক পাড়ে গিয়ে দেখা যায় দলবেঁধে তরুণ-তরুণী রোমাঞ্চকরগল্পে হাসি ঠাট্টা করছেন। কেউবা খোশ গল্পে মেতে উঠেছেন। কেউ আবার প্রিয় মানুষকে হাত ধরে নিয়ে যাচ্ছেন খাবারের দোকানে।

সব দৃশ্য দেখে মনে হবে না যে, এটা অমর একুশে বইমেলা।মনে হচ্ছে যেন তরুণ-তরুণীদের প্রিয়জনের মেলা।রাত সাড়ে আটটার দিকে মেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত এসব দৃশ্য দেখা যায়।কয়েকজন তরুণ -তরুণীকে বই কিনতে এসেছেন কিনা প্রশ্ন করলে তারা উত্তর এড়িয়ে যান।নাম প্রকাশে অনিচ্ছুক একজন মধ্যবয়স্ক পাঠক দাবি করেছেন মেলায় যেন টিকেট করেই দর্শক এবং পাঠকদের ঢুকানোর ব্যবস্থা করা হয়। তাহলে  ভবঘুরে দর্শকের সংখ্যা কমে যাবে।ঝিনুক প্রকাশনীর বিক্রয় কর্মী নাদিম খাঁন নিলয় জানান, “দর্শকরা  গেট দিয়ে ঢুকে সোজা লেক পাড় এবং খাবারের দোকানের দিকে চলে যাচ্ছেন। বইয়ের দিকে তাকাচ্ছেনই  না। ফলে আমরা অলস সময় পার করছি”।

 

 

কিউএনবি/অনিমা /০৫ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit