রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ২৩ সেপ্টেম্বর গুলশানে ঝটিকা মিছিল, গ্রেপ্তার ২৫ জন দশ দিনের রিমান্ডে নজরে পুতিনের ‘ডুমসডে প্লেন’, কী আছে ‘ফ্লাইং ক্রেমলিনে’ ঝুঁকি এড়াতে এআই মডেলের উন্নয়ন ধীর করার আহ্বান অ্যানথ্রপিক সিইওর সিগন্যাল অমান্য করে মোটরসাইকেলের ধাক্কা, ২ পুলিশ সদস্য আহত মোহাম্মদপুরে কিশোরগ্যাংয়ের কোনো অস্তিত্ব থাকবে না: ডিএমপি কমিশনার হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৫৫ ইয়েমেন, রাশিয়া ও চীনে এআই দিয়ে অস্ত্র তৈরির চেষ্টা, নিষিদ্ধ হলো অ্যাকাউন্ট স্বামী নাকি অভিনয়, বিয়ের পর কোনটাকে বেশি গুরুত্ব দিচ্ছেন জেনিফার? আশুলিয়ার ধামসোনায় চেয়ারম্যান প্রার্থী গফুর মিয়ার পক্ষে ঐক্যবদ্ধ ছাত্রদল, বিজয় নিশ্চিতের প্রত্যয়

ময়মনসিংহের ত্রিশালে শ্রমিকের মৃত্যু তিনতলার ছাদ থেকে পড়ে ০২।

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৩ Time View

লুৎফুন্নাহার রুমা, ময়মনসিংহ প্রকাশিত সময় : ১:৪২ অপরাহ্ণ, ৪ ফেব্রুয়ারি ২০২৪ ময়মনসিংহের ত্রিশালে সাইনবোর্ড টানাতে গিয়ে তিনতলার ছাদে বিদ্যুৎস্পৃষ্টে নিচে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে পৌর শহরের গোহাটা মোড়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার দরিরামপুর বরকুমা এলাকার লালু মিয়ার ছেলে সুমন (৩১) এবং বৈলর বাঁশকুড়ি এলাকার আবুল কালামের ছেলে নূর মোহাম্মদ (২৩)।

ত্রিশাল থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার দিন রাতে ওই দুই শ্রমিক পৌর শহরের গোহাটা মোড়ের একটি তিনতলা ভবনের ছাদে সাইনবোর্ড লাগানোর জন্য ওঠেন। ছাদে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন দুই জন।

পরে স্থানীয়রা আহত সুমন ও নুর মোহাম্মদকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে নুর মোহাম্মদকে ময়মনসিয়হ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঢাকায় নেওয়ার পথে তিনিও মারা যান। চাঁদ মিয়া বলেন, মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ১১:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit