রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

নানা কর্মসূচির মাধ্যমে বিশ্ব ক্যান্সার দিবস পালন করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩০ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব ক্যান্সার দিবস পালন করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। দিনটি উপলক্ষে রেডিওথেরাপি বিভাগের উদ্যোগে ‘আসুন ক্যান্সার সেবায় বৈষম্য কমিয়ে আনি’ প্রতিপাদ্য নিয়ে আজ ৪ ফেব্রুয়ারি রবিবার সকাল সাড়ে ৯ টায় এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ক্যাম্পাস থেকে একটি সচেতনতা মূলক র‌্যালি বের করা হয়। র‌্যালির উদ্বোধন করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ডা:শিশির রঞ্জন চক্রবর্তী এবং হাসপাতালর পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া । র‌্যালিটি নগরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়। রেডিও থেরাপি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা: এস্তেফছার হোসাইন এর সভাপতিত্বে এবং সঞ্চালনায় র‌্যালি পরবর্তী সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডা: শিশির রঞ্জন চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মুজিবুল হক, উপ-পরিচালক ডা: সৌমিত্র চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন রেডিওথেরাপি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মিজানুর রহমান। এমএজি ওসমানী মেডিকেল কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ডা:শিশির রঞ্জন চক্রবর্তী বলেন, ক্যান্সার নিরাময়যোগ্য চিকিৎসা, সঠিক সময়ে রোগ নির্নয় করা গেলে ৩০-৫০ ভাগ ক্যান্সার চিতিৎসায় ভালো হযে যায়, তাই ক্যান্সার নিয়ে আতংকিত হওয়ার কারন নেই। স্বাস্থ্যসম্মত জীবন জাপন করলে ক্যান্সারের ঝুকি কমে আসে।ডা:শিশির রঞ্জন চক্রবর্তী দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্ব আরোপকরে বলেন, স্বাস্থ্যসম্মত খাদ্যাভাস, নিয়মিত হাটার অভ্যাস, ধুমপান ও এ্যলকোহেল পরিত্যাগ, রোগের লক্ষণ দেখা দিলে রোগনির্নয়ের জন্য ও সময়মতো পরীক্ষা ও ভ্যাকসিন গ্রহণ করার উপর জোরদেন।এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া বলেন, ক্যান্সারের বিরুদ্ধে সকণকে সোচ্চার হতে হবে, রোগটির বিরুদ্ধে সচেতনতা মূলোক নানা ধরনের প্রচার কার্যক্রোম চালাতে হবে, তা ছাড়া ক্যান্সার সম্পর্কে খোলাখুলি আলেঅচনা, সমাজে প্রচলিত কুসংস্কার দূর করতে পারলে ক্যান্সার নিরাময় আরো সহজ হবে। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. বিপ্লব কুমার রায়। অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. শংকর কুমার রায় ও ফার্মাকোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সুকান্ত মজুমদার, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কে জেড আলম ও খালেদ মাহমুদ, শিশু সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. তৌহিদুল ইসলাম, শিশু মেডিসিন বিভাগের শিশু মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আব্দুল হাই নেফ্রলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ধ্রুব দাশ, হেমাটোলজি বিভাগের সহকারি অধ্যাপক ডা. নাজমুল ইসলাম সহ বিভিন্ন বিভাগের চিকিৎসক বৃন্দ।

কিউএনবি/অনিমা /০৪ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৮:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit