মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

মালদ্বীপের জলসীমায় ভারতীয় সেনা প্রবেশের অভিযোগ, ব্যাখ্যা চেয়েছে মুইজ্জু সরকার

Reporter Name
  • Update Time : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারত আগামী মে মাসের মধ্যে মালদ্বীপ থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নেবে বলে গতকাল শনিবার জানিয়েছে মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়। দুই পক্ষের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের কয়েক দফা আলোচনার মধ্যে এ সিদ্ধান্ত হয়েছে। এর আগে, গত সপ্তাহে মালদ্বীপের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে (ইইজেড) ভারতের সশস্ত্র বাহিনীর সদস্যরা তিনটি মাছ ধরার নৌকায় করে ঢুকে পড়ার অভিযোগ উঠলো।

এ ঘটনায় ভারতের কাছে ব্যাখ্যা চেয়েছে মোহামেদ মুইজ্জুর সরকার। মালদ্বীপের একজন সরকারি কর্মকর্তা বলেন, ভারতের কাছে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা চেয়েছে সরকার। বডু কানেলি মাসভেরিঞ্জ ইউনিয়ন ‘এক্স’–এ পোস্ট করা এক বার্তায় লিখেছে, আসুরুমা৩, নিরু৭ ও মাহোয়ারা৩ নৌযানে করে ভারতের সেনারা মালদ্বীপের জলসীমায় প্রবেশ করেছেন। 

ইউনিয়ন গতকাল শুক্রবার একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে দেখে মনে হচ্ছে, ওই সশস্ত্র বাহিনীর সদস্যরা ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। তারা মালদ্বীপের মাছ ধরার নৌকায় ছিলেন। এ সময় তাদের হাতে অস্ত্র ছিল। ওই ভিডিওতে ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর একটি জাহাজও দেখা যায়। মালদ্বীপের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভারতীয় সৈন্যরা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মালদ্বীপের নৌকায় চড়েছেন। যদিও মালদ্বীপের এ অভিযোগ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি ভারত।

উল্লেখ্য, মালদ্বীপে ভারতের প্রায় ৮০ জন সেনা সদস্য নানা দায়িত্বে রয়েছেন। মে মাসে সেনা সদস্যদের প্রত্যাহার করে নেওয়ার পর বেসামরিক কর্মকর্তারা তাদের স্থলাভিষিক্ত হবেন বলেও উভয় দেশের পক্ষ থেকে জানানো হয়েছে। ভারতীয় সেনাদের প্রথম দলটি আগামী ১০ মার্চ এবং শেষ দলটি ১০ মে মালদ্বীপ ছেড়ে যাবে বলেও দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়।

কিউএনবি/অনিমা/০৪ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit