বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

বাবর-সোহানের ব্যাটে সিলেটকে ১৬৩ রানের লক্ষ্য দিল রংপুর

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০০ Time View

স্পোর্টস ডেস্ক : বিপিএল পয়েন্ট টেবিলের দুইয়ে আসার মিশনে সিলেট স্ট্রাইকার্সকে ১৬৩ রানের টার্গেট দিয়েছে রংপুর রাইডার্স। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার ব্রান্ডন কিং’কে হারালেও রংপুরের হাল ধরেন বাবর আজম। 

একপ্রান্ত আগলে রাখা এই পাকিস্তানি ক্রিকেটার ৩৭ বলে ৪৭ রান করে ফেরেন সাজঘরে। ৩০ বলে ৪৬ রানের ইনিংস খেলে অধিনায়ক নুরুল হাসান সোহানও দলকে এগিয়ে দেন বড় সংগ্রহের দিকে।

পাঁচ ম্যাচে তিন জয় নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের চার নম্বরে অবস্থান করছে রংপুর। তবে আজকের ম্যাচ জিতলেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে টপকে রংপুর চলে আসবে শীর্ষ দুইয়ে। চট্টগ্রাম ছয় ম্যাচের চারটিতে জয় পেলেও নেট রানরেটে রংপুরের চেয়ে পিছিয়ে আছে।

আর সিলেট স্ট্রাইকার্স চলতি আসরে টানা পাঁচ ম্যাচ হারের পর ষষ্ঠ ম্যাচে প্রথমবারের মতো জয়ের দেখা পায় দুর্দান্ত ঢাকাকে হারিয়ে। এটি তাদের সপ্তম ম্যাচ।

 

 

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit