বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

ইয়ামালের জোড়া গোলে স্পেনের ৪০ ম্যাচের অপরাজিত যাত্রা

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ Time View

স্পোর্টস ডেস্ক : ইংল্যান্ডের পর এবার ক্রোয়েশিয়াকেও হারাল স্পেন। লামিনে ইয়ামালের জোড়া গোলে ক্রোয়াটদের ৪-১ ব্যবধানে উড়িয়ে উয়েফা নেশনস লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল। একই সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে টানা ৪০ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছে স্পেন।

মঙ্গলবার রাতে সেভিয়ার রামোন সানচেজ-পিজুয়ান স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। ম্যাচের মাত্র দ্বিতীয় মিনিটেই অ্যালেক্স বায়েনার পাস থেকে বল পেয়ে নিচু শটে গোল করেন ইয়ামাল। ইংল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচেও দুই মিনিটের মধ্যে গোল করেছিলেন বার্সেলোনার এই ফরোয়ার্ড।

তবে ২৮তম মিনিটে ইভান পেরিসিচের ক্রস থেকে হেডে গোল করে ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান দিয়ন বেলজো।

সমতায় ফেরার পরও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি স্পেনকে। ৩১তম মিনিটে ইয়ামালের ক্রস থেকে হেডে গোল করে স্পেনকে আবার এগিয়ে দেন মার্ক পুবিল। এটি জাতীয় দলের হয়ে তাঁর প্রথম গোল।

বিরতির পরও আক্রমণের ধার ধরে রাখে স্পেন। ৬৩তম মিনিটে পেদ্রির পাস থেকে বক্সের ডান দিক দিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোল করেন ইয়ামাল। এতে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা।

শেষ দিকে ব্যবধান কমাতে মরিয়া হয়ে ওঠে ক্রোয়েশিয়া। কিন্তু স্পেনের রক্ষণে ফাটল ধরাতে পারেনি তারা। উল্টো ৮৯তম মিনিটে মিকেল মেরিনোর পাস থেকে বক্সের ভেতর জোরালো শটে স্পেনের চতুর্থ গোলটি করেন নিকো উইলিয়ামস।

৪-১ ব্যবধানের এই জয়ে নেশনস লিগের ‘এ৩’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। পাশাপাশি টানা ৪০ ম্যাচ অপরাজিত থেকে আন্তর্জাতিক ফুটবলে নতুন রেকর্ড গড়েছে লা রোজারা।

এর আগে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছিল ইতালির। ২০১৮ থেকে ২০২১ সালের মধ্যে এই কীর্তি গড়েছিল তারা।

নেশনস লিগে স্পেনের পরবর্তী ম্যাচ রবিবার চেক প্রজাতন্ত্রের বিপক্ষে। একই সময়ে আগের দিন ইংল্যান্ডের মুখোমুখি হবে ক্রোয়েশিয়া।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/সকাল ১০:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit