বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

১১৫ অভিযোগের প্রায় সবকটিতেই দোষী ম্যানসিটি, যা বলল ক্লাব

Reporter Name
  • Update Time : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৪ Time View

স্পোর্টস ডেস্ক : আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগে ম্যানচেস্টার সিটিকে দোষী সাব্যস্ত করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের স্বাধীন কমিশন। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত সময়ের ১১৫টি অভিযোগের মধ্যে তদন্তে অসহযোগিতা সংক্রান্ত একটি অভিযোগ ছাড়া বাকি অভিযোগগুলোতে ক্লাবটিকে দোষী পাওয়া গেছে বলে জানিয়েছে প্রিমিয়ার লিগ।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়। পরে বিষয়টি একটি স্বাধীন কমিশনের কাছে পাঠানো হয়। দীর্ঘ তদন্ত ও শুনানি শেষে কমিশন জানিয়েছে, ওই সময়ে ক্লাবটি আয় কৃত্রিমভাবে বাড়ানো এবং ব্যয় কম দেখানোর জন্য বিভিন্ন ব্যবসায়িক অংশীদারের সঙ্গে ‘ভুয়া’ বা সাজানো চুক্তি করেছিল।

প্রিমিয়ার লিগের প্রকাশিত কমিশনের সম্পাদিত সিদ্ধান্তে বলা হয়েছে, অভিযোগগুলো চারটি প্রধান শ্রেণিতে শতাধিক নিয়ম লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত। এসব বাণিজ্যিক চুক্তিকে প্রায় ৮৩ কোটি ৬৯ লাখ পাউন্ডের ‘ছদ্মবেশী অর্থায়ন পরিকল্পনা’ হিসেবে বর্ণনা করেছে কমিশন।

কমিশনের সিদ্ধান্ত প্রকাশের পর ম্যানচেস্টার সিটি নিজেদের নির্দোষ দাবি করেছে। ক্লাবের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, কমিশনের মতামতে আইন, নীতি ও তথ্যের ক্ষেত্রে স্পষ্ট ও গুরুত্বপূর্ণ ভুল রয়েছে।

বিবৃতিতে ম্যানচেস্টার সিটি বলেছে, প্রিমিয়ার লিগের আনা অভিযোগের ক্ষেত্রে তারা পুরোপুরি নির্দোষ এবং নিজেদের অবস্থানের পক্ষে বিস্তারিত ও অকাট্য প্রমাণ রয়েছে। একই সঙ্গে প্রয়োজন হলে উপযুক্ত নিয়ন্ত্রক ও আইনি ফোরামে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে ক্লাবটি।

ম্যানচেস্টার সিটি আরও জানিয়েছে, কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আপিল করবে। ক্লাবটির ভাষ্য, প্রিমিয়ার লিগের প্রক্রিয়া এখনো পুরোপুরি শেষ হয়নি এবং মামলার গুরুত্বপূর্ণ কিছু অংশ এখনো বাকি রয়েছে।

এদিকে অভিযোগ প্রমাণিত হওয়ার পর ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে কী ধরনের শাস্তি দেওয়া হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে শাস্তির বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।

কিউএনবি/অনিমা/৩০ সেপ্টেম্বর ২০২৬,/সকাল ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit