মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন

কোথায় আছেন নাইজেরিয়ার অপহৃত রানি?

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কেয়ারা রাজ্যের প্রথাগত রাজা পিটার আরেমু অনিকোরোকে প্রাসাদে ঢুকে গুলি করে হত্যার পর তার স্ত্রীসহ দুই ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যায় বন্দুকধারী একটি চক্র।

এখনো অপহৃত রানি কোথায় আছেন তার কোনো হদিস করতে পারেনি স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী।

কেয়ারা রাজ্যের পুলিশের মুখপাত্র ইজিরে আদেয়েমি তোহুন সাংবাদিকদের জানিয়েছে, বৃহস্পতিবার রাজপ্রাসাদে ঢুকে এই ঘটনা ঘটায় বন্দুকধারীরা।  

এই পুলিশ মুখপাত্র বলেছেন, সন্ধ্যায় প্রথাগত রাজার প্রাসাদে ঢুকে বন্দুকধারীরা তাকে হত্যা করে এবং তার স্ত্রীকে অপহরণ করে নিয়ে যায়।

তোহুন আরো জানিয়েছেন, এই ঘটনায় পুলিশ এরইমধ্যে তদন্ত শুরু করেছে। তারা রানি ও অন্য এক ব্যক্তিকে অপহরণ করে নিয়ে যাওয়া চক্রটিকে খুঁজে বের করার চেষ্টা করছে।  

কেয়ারা রাজ্যের গভর্নর আব্দুলরাহমান আব্দিলরাজাক এই ঘটনাকে দুঃখজনক বলে আখ্যা দিয়েছেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে হত্যা ও অপহরণকারীদের খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। 

সূত্র: আনাদোলু

কিউএনবি/অনিমা/০৩ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit