মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন

বিজেপি নেতা লালকৃষ্ণ আদভানিকে ‘ভারতরত্ন’ প্রদানের ঘোষণা মোদীর

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় জনতা পার্টির ৯৭ বছর বয়সী প্রবীণ রাজনীতিবিদ লালকৃষ্ণ আদভানিকে সর্বোচ্চ বেসামরিক পদক ‘ভারতরত্ন’ সম্মাননা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে অফিসিয়াল অ্যাকাউন্টে এ ঘোষণা দিয়েছেন মোদি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

লালকৃষ্ণ আদভানির সঙ্গে তোলা  দুটি ছবি এক্স হ্যান্ডেলে অফিসিয়াল অ্যাকাউন্টে ট্যাগ করে এসব কথা লেখেন তিনি। প্রতিবেদনে আরও বলা হয়, লালকৃষ্ণ আদবাণীকে ভারতের অন্যতম শ্রদ্ধেয় রাষ্ট্রনায়ক বলে অভিহিত করে নরেন্দ্র মোদি লিখেছেন, তিনি আমাদের সময়ের সবচেয়ে সম্মানিত রাষ্ট্রনায়কদের একজন। ভারতের উন্নয়নে তার অবদান স্মরণীয়। তার জীবনের বড় একটি সময় তিনি তৃণমূলে কাজ করেন এবং সেই থেকে শুরু করে পরবর্তীতে দেশের উপ-প্রধানমন্ত্রী হিসেবে জাতির সেবা করেন।

অটলবিহারী বাজপেয়ী সরকারে উপ-প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি একাধিক মন্ত্রণালয়ের দায়িত্বও সামলেছেন আদভানি। তিনি ১৯৭০ থেকে ২০১৯ সাল পর্যন্ত সংসদের উভয় কক্ষের সদস্য ছিলেন। অন্যদিকে লালকৃষ্ণ আদভানি ২০০২ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতের সপ্তম উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিজেপির অন্যতম সহ-প্রতিষ্ঠাতা এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সদস্য।

আদভানি সবচেয়ে বেশি সময় ধরে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন এবং লোকসভায় সবচেয়ে বেশি সময় ধরে বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০০৯ সালের সাধারণ নির্বাচনে তিনি বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলেন। এবার তাকে ভারতরত্ন দিয়ে সম্মান জানাবে কেন্দ্রীয় সরকার। আদভানির আগে গত ২৩ জানুয়ারি বিহারের সাবেক মুখ্যমন্ত্রী ও মহান সমাজতান্ত্রিক নেতা কর্পুরি ঠাকুরকে ভারতরত্ন সম্মানে ভূষিত করার কথা ঘোষণা করেছিল দেশটির কেন্দ্রীয় সরকার। 

 

 

কিউএনবি/আয়শা/০৩ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit