মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন

ইজতেমায় আজ যৌতুকবিহীন শতাধিক বিয়ে

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৯ Time View

ডেস্ক নিউজ : বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে আজ যৌতুকবিহীন বিয়ের আয়োজন করা হয়েছে। 

শনিবার বাদ আসর ইজতেমা ময়দানে বয়ান মঞ্চের পাশে এ বিয়ে সম্পন্ন করা হবে।
 
বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়কারী হাবিবুল্লাহ রায়হান জানান, আজ ১০০’র বেশি যুগলের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিবছর ইজতেমা ময়দানে ৮০ থেকে ১৩০ যুগলের যৌতুকবিহীন বিয়ে হয়ে থাকে। গত বছরও ৭০টি বিয়ে পড়ানো হয়।

এর আগে বিয়ের জন্য বর ও কনেপক্ষের লোকদের তালিকা সংগ্রহ করা হবে। বিয়ের আগে বাদ আসর বিবাহের খুতবা প্রদান করা হয়ে থাকে। পরে বয়ান শেষে ওইসব বর-কনের অভিভাবকদের সম্মতিতে বিয়ে পড়ানো হয়। আর বিয়ে শেষে উপস্থিত দম্পতিদের স্বজন ও মুসল্লিদের মধ্যে খোরমা-খেজুর বিতরণ করা হয়ে থাকে। 

কিউএনবি/অনিমা/০৩ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit