মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম
অভিনয়ে ফিরতে চান, ভবিষ্যতে পরিচালনাতেও আগ্রহ মাইলি সাইরাসের নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের বিশ্ববাজারে তেলের দামে বড় পতন, একদিনেই কমলো ১০ শতাংশের বেশি হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন

টসে হেরে ব্যাটিংয়ে খুলনা

Reporter Name
  • Update Time : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : টানা ৪ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে খুলনা টাইগার্স। অন্যদিকে পাঁচ ম্যাচে দুই জয়ে টেবিলের পাঁচে ফরচুন বরিশাল। তাই ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়েই মাঠে নামছে মিনি জাতীয় দল খ্যাত বরিশাল।

শনিবার (৩ ফেব্রুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল।

ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে তামিম ইকবালের দল। দুনিথ ওয়েল্লালাগের জায়গায় শোয়েব মালিক এবং প্রিতম কুমারকে বসিয়ে তাইজুল ইসলামকে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। অন্যদিকে খুলনায় এভিন লুইসের জায়গায় একাদশে এসেছেন ফাহিম আশরাফ।

এর আগে, হোম অব ক্রিকেট মিরপুরে দুই দলের প্রথম সাক্ষাতে আধিতপত্য দেখিয়ে জয় তুলে নিয়েছিল খুলনা টাইগার্স। বরিশালের দেওয়া ১৮৭ রানের লক্ষ্য ১৮ ওভারেই পেরিয়ে যায় খুলনা।

খুলনা টাইগার্স একাদশ- 
এনামুল হক বিজয় (উইকেটকিপার, অধিনায়ক), এভিন লুইস, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন, দাসুন শানাকা, হাবিবুর রহমান সোহান, মোহাম্মদ নওয়াজ, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসুম আহমেদ ও নাহিদুল ইসলাম।

ফরচুন বরিশাল একাদশ- 
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, আহমেদ শেহজাদ, শোয়েব মালিক, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ ইমরান, আকিফ জাভেদ ও খালেদ আহমেদ।

কিউএনবি/অনিমা/০৩ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৩:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit